ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের সদস্যসহ ২২ জন হাসপাতালে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 April, 2023, 12:34 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 April, 2023, 1:03 PM

ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের সদস্যসহ ২২ জন হাসপাতালে

ধোঁয়ায় অসুস্থ ফায়ার সার্ভিসের সদস্যসহ ২২ জন হাসপাতালে

রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যসহ ২২ জন। তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

এদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা হলেন মো: রাসেল (২২), শান্ত (২৪), মো: তৌফিক (২৩), মো: রিফাত (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫) ও শরিফুল (২৪)।

অন্যদের মধ্যে একজন ভলান্টিয়ার, একজন দোকান মালিক এবং পাঁচজন দোকান কর্মচারী রয়েছেন। তারা হলেন মো: বায়জিদ (২৫), মো: হাসান (২০), মো: রিমন (২৮), মো: কামাল হোসেন (৩৩), মো: ফিরোজ আলম (৩০), মো: জিসান (১৮) ও দোকান মালিক জীবন (৩০)।

বাকি পাঁচজনের পরিচয় জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউ মার্কেট থেকে আগুনের ঘটনায় ২২ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সকাল ৯টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status