|
‘মা আমি মরে যাচ্ছি, আমার মৃত্যুর জন্য দায়ী রাফি’
|
|
নিহত ফারজানা আক্তার বৈশাখী। বৈশাখী জেলার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা এলাকার গান্দাছি গ্রামের মৃত ফরিদ মজুমদারের মেয়ে ও কুমিল্লা হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ![]() উদ্ধার হওয়ার সুইসাইড নোট ওই চিরকুটে বৈশাখী তার মাকে বলে ‘মা আমি মরে যাচ্ছি, পারলে আমাকে মাপ করে দিও। বিশ্বাস কর মা আমি মরতে চাইনি। কিন্তু রাফির রোজকার ব্যবহার আমাকে মরতে বাধ্য করেছে। আমার সাথে সম্পর্কে থাকা অবস্থায় অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। সব জানার পরও আমি চুপ ছিলাম। কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা, আর আমার প্রতি ওর আর ওর বন্ধুদের দুর্ব্যবহার আমাকে বাঁচতে দেয়নি মা। আমার মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী রাফি।’ ![]() অভিযুক্ত রাফি তিনি আরও বলেন, রমজানের ছুটিতে লাকসামে আসার পর রাফি বিভিন্নভাবে তার মেয়ের জীবন অতিষ্ঠ করে ফেলে। এতে সে বাধ্য হয় আত্মহত্যা করে। মেয়ের অনেক স্বপ্ন ছিল। সে ডাক্তারি পড়বে, এমন স্বপ্ন নিয়ে শহরের স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু বখাটে রাফি তার জীবন কেড়ে নিল। বৃহস্পতিবার দুপুরে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় রাফির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছেন। তাকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকালই ওই ছাত্রীর মরদেহ ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
