ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মৃত্যু নিয়ে আমার কল্পনাবিলাস নেই
তসলিমা নাসরিন
প্রকাশ: Thursday, 6 April, 2023, 11:22 AM

মৃত্যু নিয়ে আমার কল্পনাবিলাস নেই

মৃত্যু নিয়ে আমার কল্পনাবিলাস নেই

স্বজন বলতে বা আপন বলতে বা আত্মীয় বলতে যা বোঝায়, তা আমার নেই। এককালে ছিলো, তারপর বহুকাল সেটি নেই। আমার চারপাশে যারা আছে, তারা আমার চেনা লোক, জানা লোক, পরিচিত লোক। এভাবে আমি কয়েক যুগ বেঁচে আছি। এতে খুব অসুবিধে হয় আমার, তা কিন্তু নয়। আসলে যেকোনও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা মানুষের একটি বড় গুণ। এই গুণটি ছোটবেলা থেকেই আমার বেশ আছে। আমি খুব ভালো জানি, আমি স্বজন বন্ধু পরিবেষ্টিত হয়ে মরবো না, আমি কোথাও একা একা শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। সেই জন্য কোনও দুঃখ নেই। মানুষ একা আসে, একা যায়। যতই ঘিরে থাকুক শুভাকাক্সক্ষীরা, কেউ সঙ্গে যায় না।

মৃত্যু নিয়ে আমার কল্পনাবিলাস নেই। একে উৎযাপন করার কোনও শখ আমার নেই। বিলাস বা শখ যা আছে, তা জীবন নিয়ে। জীবনের প্রতিটি দিন নিয়ে। যদিও দিনগুলো আঙুলের ফাঁক গলে ঝরে যাচ্ছে প্রতিদিন। জীবন বোধহয় এমনই, একে নিয়ে ভাবি বা না ভাবি, এর মাথায় মুকুট পরাই বা একে পায়ের তলায় পিষি, এ ঝরবেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status