ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার! পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 April, 2023, 12:42 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 5 April, 2023, 10:02 AM

ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার! পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলা

ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার! পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলা

আত্মসমর্পণের আগেই গ্রেফতার করা হল ডোনাল্ড ট্রাম্পকে। মঙ্গলবার রাতে নিউ ইউর্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল তাঁর। কিন্তু আদালতের নির্দেশে আগেই আমেরিকার সাবেক প্রেসিডেন্টকে হেফাজতে নিল পুলিশ। এর পর শুরু হয়েছে শুনানি।

শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্প ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অনুগামীদের অভিযোগ, পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র। ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্পের ভারতীয় সময় রাত পৌনে ১২টা নাগাদ নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করার কথা ছিল। কিন্তু বিচারক নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রের খবর।

এই পরিস্থিতিতে ক্যাপিটল হিংসার ‘ইতিহাস’ মাথায় রেখে নিউ ইয়র্ক জুড়ে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। রিপাবলিকান নেতা ট্রাম্পকে গ্রেফতার করা হলে তাঁর অনুগামীরা হিংসাত্মক প্রতিবাদের পথে হাঁটতে পারেন বলে আশঙ্কা আমেরিকার সাংবাদমাধ্যমের একাংশেরও। ইতিমধ্যেই নিউ ইয়র্কের কয়েকটি রাস্তায় ট্রাম্প সমর্থকদের জমায়েত নজরে এসেছে। পাশাপাশি, ট্রাম্পের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তাঁর বিরোধীরাও। অন্য দিকে, ট্রাম্পের আইনজীবী হাজিরার ভিডিয়ো প্রকাশ্য আনা নিষিদ্ধ করতে আদালতে আবেদন জানিয়েছেন।

স্টর্মির দাবি, ২০০৬ সালে তিনি এবং ট্রাম্প শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। এর পর ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাঁর মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার আমেরিকান ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। সেই অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঘুষ মামলায় গত বৃহস্পতিবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ অভিযোগের তদন্ত করেছিলেন। তিনি ডেমোক্র্যাট দলের সদস্য। ফলে ‘রাজনৈতিক চক্রান্তের’ অভিযোগ জোরালো হয়েছে।

আদালতে হাজিরা দেওয়ার জন্য সোমবার রাতেই ফ্লোরিডায় নিজের বাসস্থান থেকে নিউ ইয়র্কে পৌঁছন ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম আমেরিকার কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক ধারায় মামলা দায়ের হল। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান ট্রাম্পের ব্যাপারে তাঁর কিছু বলার নেই। ইতিমধ্যেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। এই মামলা হোয়াইট হাউসে তাঁর প্রত্যাবর্তনের প্রচেষ্টা বানচাল করে দেয় কি না, তা নিয়েই চলছে জল্পনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status