ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বলিউড সিনেমা ‘ফারাজ’ মুক্তি নিয়ে আপত্তি অবিন্তার মায়ের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 January, 2023, 10:49 AM

বলিউড সিনেমা ‘ফারাজ’ মুক্তি নিয়ে আপত্তি অবিন্তার মায়ের

বলিউড সিনেমা ‘ফারাজ’ মুক্তি নিয়ে আপত্তি অবিন্তার মায়ের

বলিউড সিনেমা 'ফারাজ' মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে হোলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনায় নিহত হওয়া অবিন্তা কবিরের মা রুবা আহমেদ।
এ নিয়ে সংবাদ সম্মেলন করে অবিন্তা কবিরের পরিবারের সদস্যরা। রাজধানীর শাহজাদপুরে অবিন্তা কবির ফাউন্ডেশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সেখানে কাঁদতে কাঁদতে ‘ফারাজ’ সিনেমা মুক্তি বন্ধের দাবি জানান অবিন্তার মা রুবা আহমেদ।

সংবাদ সম্মেলনে অবিন্তা কবিরের মা রুবা আহমেদ বলেন, ফারাজ সিনেমাটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। সিনেমাটির নির্মাতা তাদের সঙ্গে যোগাযোগ করেননি। এ ঘটনায় তারা সহমর্মিতাও প্রকাশ করেনি। আইনি নোটিশ পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

তিনি বলেন, আমার দেশে যখন এটা আসবে প্লিজ ওটিটিতে এটা প্রকাশ হতে দিয়েন না। দেশের মানুষের দরকার নেই এটা দেখার।

আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বলিউড সিনেমা ‘ফারাজ’। বাংলাদেশের গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমার ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। তবে ফারাজ সিনেমাটি মুক্তি পাক, তা চান না ওই ঘটনায় নিহত অবিন্তা কবিরের পরিবারের সদস্যরা।

রুবা আহমেদ বলেন, ‘এটা দেখা কোনো মায়ের পক্ষে সম্ভব না। আমি মা, আমার মেয়েকে হারিয়েছি। মেয়ের জীবন কীভাবে চলে গেছে সেটা বড় পর্দায় দেখাচ্ছে, অন্যরা উপভোগ করছে এবং অন্য মানুষ সেখান থেকে ব্যবসা করে পয়সা নিচ্ছে, এগুলো মা হিসেবে আমি কীভাবে চাইব। এতে শুধু আমার মেয়ের নয়, দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। আমি চাই না, ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা আসুক।

তিনি বলেন, ‘আমি ছয় মাস মুভিটাকে আটকে রেখেছি, এটা না হলে ছয় মাস আগেই মুভিটা মুক্তি পেয়ে যেত। আমি প্রথম ২০১৯ সালে এই মুভিটি সম্পর্কে জানতে পারি। এই মুভির প্রথম পোস্টার ২০২১ সালের ৫ আগস্ট প্রথম আমার হাতে এসেছে। এই মুভি বন্ধের জন্য আমি নির্মাতাদের কাছে উকিল নোটিশ পর্যন্ত পাঠিয়েছি।’

রুবা আহমেদ বলেন, ‘আমার মেয়ে সাধারণ জনতা। আমার মেয়ে কোনো পণ্য না। ও কোনো কিচ্ছু না। ও অবিন্তা কবির, আমার মেয়ে। আপনারা কেউ ওকে জানতেন না। আপনারা কী আসলেই অবিন্তা কবিরকে চিনতেন? যদি ও ২০১৬ তে মারা না যেত? চিনতেন না। আপনার ওর (অবিন্তা) নামটা জেনেছেন কারণ, শি পাসড ওয়ে দ্যাট নাইট।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status