ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাখি সাওয়ান্ত গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 20 January, 2023, 10:43 AM

রাখি সাওয়ান্ত গ্রেপ্তার

রাখি সাওয়ান্ত গ্রেপ্তার

বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে মুম্বইয়ের আম্বোলি থানা পুলিশ। গত বছরের ৮ নভেম্বর রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। এ মামলায় রাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাখির গ্রেপ্তার হওয়ার খবর জানিয়ে নিজের ভেরিফায়েড টুইটে শার্লিন লিখেন, ব্রেকিং নিউজ! আম্বোলি পুলিশ রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি নিজের দায়ের করা মামলার জন্য রাখি গ্রেপ্তার হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। গত বছরের শেষের দিকে বাকযুদ্ধে জড়ান রাখি সাওয়ান্ত ও শার্লিন চোপড়া। রাখিকে নিয়ে শার্লিন চোপড়ার মন্তব্য ব্যক্তিগত জীবনে ক্ষতিকর প্রভাব পড়েছে বলে দাবি করেন রাখি। তারপর ৫ নভেম্বর মুম্বইয়ের ওশিওয়ারা থানায় শার্লিন চোপড়ার বিরুদ্ধে রাখি সাওয়ান্তের পক্ষে মামলা দায়ের করেন তার আইনজীবী। ৮ নভেম্বর রাখির বিরুদ্ধে পাল্টা মামলা করেন শার্লিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status