ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
রাজশাহীতে সাকোঁয়াটেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী
প্রকাশ: Sunday, 27 November, 2022, 10:11 AM

রাজশাহীতে সাকোঁয়াটেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

রাজশাহীতে সাকোঁয়াটেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

রাজশাহীর বিসিকে অবস্থিত সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে তাঁরা এনা গ্রুপের অংগ সহযোগী প্রতিষ্ঠান সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
 
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরী পরিদর্শন কালে শ্রমিকদের সাথে কথাবার্তা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। রাজশাহীর মতো এলাকায় বিশাল আকারে সোয়েটার ফ্যাক্টরী নির্মাণ করে বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি করায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে অভিনন্দন জানিয়েছেন শিল্পমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, বিসিক চেয়ারম্যান মুহ.মাহবুবর রহমান, বিসিক রাজশাহীর আ লিক পরিচালক রেজাউল আলম সরকার, জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজিদ, বিসিক শিল্পনারী কর্মকর্তা আনোয়ারুল আজিম, এনাগ্রুপের আ লিক পরিচালক সারোয়ার জাহান, সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরীর কর্মকর্তা সজল আহম্মেদ প্রমুখ।

এনাগ্রুপের এই প্রতিষ্ঠানটি দেশের শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সেই সাথে এটি স্থাপনের মাধ্যমে রাজশাহীর জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হয়েছে। সাকোঁয়া টেক্স সোয়েটার ফ্যাক্টরীতে বর্তমানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status