|
‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’এ চ্যাম্পিয়ন ড্যাফোডিল'র খেলোযাড়দের সংবর্ধনা
নতুন সময় প্রতিবেদক
|
|
‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’এ চ্যাম্পিয়ন ড্যাফোডিল'র খেলোযাড়দের সংবর্ধনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, ডিআইইউ স্পোর্টস কমিটির উপদেষ্টা ড. এবি এম কামাল পাশা, আহ্বায়ক ডেপুটি রেজিস্ট্রার ইসহাক মিজি। সংবর্ধিত তারকা খেলোয়ারদের মধ্যে বক্তব্য রাখেন ক্রিকেট দলের অধিনায়ক সালেহীন রিফাত সাদ, ফুটবল দলের অধিনায়ক মীর এখলাস হোসেন রবি, ব্যাডমিন্টন দলের চ্যাম্পিয়ন, আল-আমিন জুমার ও সাথী আকতার এবং এথলেটিক্স চ্যাম্পিয়ন শরীফা খাতুন প্রমুখ। ![]() ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’এ চ্যাম্পিয়ন ড্যাফোডিল'র খেলোযাড়দের সংবর্ধনা এবারের আসরে ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ সহ সর্বমোট ৮৮ পয়েন্ট পেয়ে পদক তালিকায় শীর্ষস্থান অর্জণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৩ নভেম্বর ২০২২ তারিখে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে এ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফুটবল (পুরুষ), কাবাডি (নারী), হ্যান্ডবল (নারী), ভলিবল (নারী), ব্যাডমিন্টন (পুরুষ-একক-দ্বৈত ও মিশ্র), ১০০ মিটার (নারী-পুরুষ), ২০০ মিটার (নারী), লংজাম্প (পুরুষ) ও ১১০ মিটার হার্ডলস্ (পুরুষ) এ স্বর্ণ পদক অর্জণ করে। অপরদিকে ক্রিকেট (পুরুষ), কাবাডি (পুরুষ), সুইমিং-বাটারফ্লাই (পুরুষ), ২০০মিটার দৌড় (পুরুষ), ১০০ মিটার হার্ডলস্ (নারী)এবং ৪০০ মিটার মিক্সড রিলেতে রৌপ্য পদক এবং ব্যাডমিন্টন (নারী একক ও দ্বৈত) সুইমিং-ফ্রি স্টাইল (পুরুষ), ব্যাকস্ট্রোক (পুরুষ), ব্রেস্ট স্ট্রোক (পুরুষ), ফ্রি স্টাইল রিলে (পুরুষ), মিডলে রিলে (পুরুষ), লং জাম্প নারী) এ ব্রোঞ্জ পদক অর্জণ করে। উল্লেখ্য, মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’এর ৩য় আসর। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর ৩য় আসরে ১২৫ টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ইভেন্টের সমন্বয়ে নারী, পুরুষ উভয় বিভাগে ৭ হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণে করে । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
