ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন সফল করতে এমপি এনামুল হকের মতবিনিময় সভা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 November, 2022, 9:49 AM

বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন সফল করতে এমপি এনামুল হকের মতবিনিময় সভা

বাগমারায় জেলা কৃষক লীগের সম্মেলন সফল করতে এমপি এনামুল হকের মতবিনিময় সভা

আগামী ৪ ডিসেম্বর বাগমারায় অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। কৃষক লীগের সেই সম্মেলন সফল করার লক্ষ্যে বাগমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

শনিবার সন্ধ্যায় শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন বাগমারা উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রকার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। সেই সাথে জেলার সম্মেলন উপজেলায় অনুষ্ঠিত হওয়ার কারনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সম্মেলনে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ এর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, রাজশাহী জেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম।

উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status