ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
অপো-ভিভো স্মার্টফোন 'স্পিন মেইজ' ম্যালওয়্যারে আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 4 November, 2022, 12:02 PM

অপো-ভিভো স্মার্টফোন 'স্পিন মেইজ' ম্যালওয়্যারে আক্রান্ত

অপো-ভিভো স্মার্টফোন 'স্পিন মেইজ' ম্যালওয়্যারে আক্রান্ত

কম্পিউটারের মত অনেক উৎসের বদলে একটি মাত্র নিরাপদ স্টোর হতেই সকল সফটওয়্যার ইনস্টল করাই ম্যালওয়্যারের হামলা থেকে বেঁচে যান বেশীরভাগ স্মার্টফোন ব্যবহারকারী।

চেনা জানা অ্যাপের মাঝে লুকিয়ে থাকা ম্যালওয়্যারে আক্রান্ত হচ্ছেন অপো-ভিভো স্মার্টফোন ব্যবহারকারী।

সম্প্রতি অপো এবং ভিভো স্মার্টফোন ব্র্যান্ডের যেসব স্মার্টফোনে টাচপাল কী-বোর্ড সক্রিয় ছিল সেসব ডিভাইস ‘স্পিন মেইজ’ নামক একটি ম্যালওয়্যার ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ম্যালওয়্যার ব্যবহারকারীর ডিভাইস থেকে বিভিন্ন তথ্য হ্যাকারদের কাছে পাঠাতে সক্ষম। বাংলাদেশ ভিত্তিক এথিক্যাল হ্যাকিং কমিউনিটি সাইবার ৭১ দেশিয় প্রেক্ষাপটে সর্বপ্রথম এটি শনাক্ত করার দাবি করেছে।

বৃহস্পতিবার ৩ নভেম্বর, দিবাগত রাতে সাইবার ৭১ তাদের ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য নিশ্চিত করে।

এই ম্যালওয়্যার থেকে বাচতে তাদের ফেসবুকের ওই পোস্ট সূত্রে জানা গেছে, আক্রান্ত ডিভাইসে সবার আগে অন্য আরেকটি নিরাপদ কী-বোর্ড ইনস্টল করতে হবে। তারপর অ্যাপ সেটিংস এ গিয়ে ‘টাচপাল’ লেখা যত অ্যাপ এক্সটেনশন আছে, সবগুলো ‘ফোর্স স্টপ’ করতে হবে। এরপর স্পিন মেইজ রিমুভ করতে হবে আর টাচপাল ফোর্স স্টপ অবস্থায় রেখেই ডিভাইস ব্যবহার করতে হবে। যেহেতু টাচপাল বিল্ট ইন অ্যাপ তাই এটা আন ইনস্টল বা রিমুভ হবে না। ডিভাইস রুট করা থাকলে অবশ্য হবে।”

বিষয়টি নিয়ে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status