ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম: পুলিশকে হামলাকারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 November, 2022, 9:06 PM

ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম: পুলিশকে হামলাকারী

ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম: পুলিশকে হামলাকারী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনায় নিরাপত্তাবাহিনীর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক সন্দেহভাজন হামলাকারী।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের রেকর্ড করা এক ভিডিওতে সন্দেহভাজন হামলাকারী বলেন, 'আমি শুধু ইমরান খানকে হত্যা করতে এসেছিলাম। আমি এটা করেছি কারণ তিনি জনগণকে বিভ্রান্ত করছিলেন। আমি এটা মেনে নিতে পারিনি। যেদিন তিনি সমাবেশ শুরু করেন সেদিন থেকেই আমি এটা করার সিদ্ধান্ত নেই।'

তিনি আরও বলেন, 'এর পেছনে আর কেউ জড়িত না। আমার সঙ্গে কেউ নেই।'

তিনি জানান, মোটরসাইকেলে তিনি ওয়াজিরাবাদে এসেছিলেন। সাইকেলটি তার মামার দোকানে রেখেছিলেন।

ভিডিও ফুটেজটি পুলিশ রেকর্ড করেছে বলে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলজাজিরাকে নিশ্চিত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status