ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে ক্ষমা চাইলেন ইমরান খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 September, 2022, 12:18 PM

অবশেষে ক্ষমা চাইলেন ইমরান খান

অবশেষে ক্ষমা চাইলেন ইমরান খান

অবশেষে ক্ষমা চাইলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইসলামাবাদ হাই কোর্টে  শুনানি শুরুর সময় ইমরান খান ক্ষমা চান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জিও নিউজ।


ইমরান খান বলেছেন, আমি যদি কোনো সীমা অতিক্রম করে থাকি তাহলে ক্ষমাপ্রার্থী। এমন আর আবার হবে না। আমি কখনোই আদালতের অনুভুতিকে আঘাত করতে চাইনি।


এই সময় তিনি আদালতকে অনুরোধ করেন তাকে যেন বিচারক জবা চৌধুরীর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার অনুমতি দেওয়া হয়।


তবে এইদিন আইএইচসি-এর প্রধান বিচারক আতহার মিনাল্লাহ বলেন, আজকে আদালত ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেবেন না।


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।


ইমরান খান তার বক্তবের একটি এফিডেভিট আদালতে জমা দেন। এই নিয়ে মিনাল্লাহ বলেছেন, আদালত আপনার বিবৃতি মূল্যায়ন করে। আপনি আপনার বিবৃতির গুরুত্ব বুঝতে পেরেছেন।


সহকর্মী শাহবাজ গিলকে পুলিশি হেফাজতে নির্যাতন চালানো হয়েছে এই অভিযোগে গত ২০ অক্টোবর এক সমাবেশের আয়োজন করেন ইমরান খান। সেখানে তিনি শাজবাজের ওপর নির্যাতনের জন্য ইসলামাবাদ ইনস্পেক্টর-জেনারেল এবং ডেপুটি ইনস্পেক্টর-জেনারেলকে দেখে নেওয়ার হুমকি দেন। হুঁশিয়ারি দেন এক বিচারককে। এরপরেই ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status