ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিবস্ত্র অবস্থায় পড়েছিল স্কুলছাত্রী অদিতির লাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 September, 2022, 12:08 PM

বিবস্ত্র অবস্থায় পড়েছিল স্কুলছাত্রী অদিতির লাশ

বিবস্ত্র অবস্থায় পড়েছিল স্কুলছাত্রী অদিতির লাশ

নোয়াখালী জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গলা ও হাতের রগ কেটে হত্যা করা হয়েছে। ওই স্কুলছাত্রীর নাম তাসমিয়া হোসেন অদিতা (১৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় ওই শিক্ষার্থীর নিজ বাসায় এ ঘটনা ঘটে।


নিহত তাসমিয়া হোসেন অদিতি (১৪) নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর মহল্লার মৃত রিয়াজ হোসেনের মেয়ে। তার মা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।


অদিতার মা রাজিয়া সুলতানা রুবি সাংবাদিকদের জানান, আমি স্কুল থেকে এসে দেখি ঘরে তালা। তালা খুলে ঢুকে দেখি মেয়ের রুমের ফ্যান, টিভি চলে কিন্তু গেইট বন্ধ। আমি খুলে দেখি মেয়ে অর্ধ-উলঙ্গ এবং গলা কাটা। তার হাতের রগও কাটা হয়েছে। আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তিনি বলেন, আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। তার বাবা নাই, আমি তাকে বহু কষ্টে লালন-পালন করেছি। তার সঙ্গে কারো সম্পর্ক ছিল না।


সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্কুলছাত্রীর শয়নকক্ষে তার গলা কাটা ও হাতের রগ কাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status