ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সুইমিংপুল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 23 September, 2022, 1:08 AM
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে সুইমিংপুল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে নতুন সংযোজন হিসেবে সুইমিং পুল-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি।
বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, বিকাল ৪ টায় আশুলিয়ায় ড্যাাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টির গ্রীন ক্যাম্পাসে এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম.লুৎফর রহমান, ট্রেজারার মুমিনুল হক মজুমদার, রেজিষ্ট্রার ড. নাদির বিন আলী প্রমুখ।
ঢাকার আশুলিয়ায়, ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুনগত ও মানসম্পন্ন শিক্ষা প্রদানের পাশাপাশি একটি ক্রীড়া বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত; যেখানে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল,ভলিবল, ব্যান্ডবল, টেনিস কোট, গল্ফ কোর্স, জিমনেসিয়ামসহ নানা রকম ইনডোর এবং আউটডোর খেলাধুলার ব্যবস্থা রয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বাস করে সুস্থ দেহ সতেজ মন তৈরিতে খেলাধুলার কোনবিকল্প নেই। তাই সারা বছরই ক্যাম্পাসে ক্রীড়া কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সাতাঁর প্রশিক্ষণ ও ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই সুইমিংপুলের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।