ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শামীমার নেতৃত্বে ইভ্যালিতে পাঁচজনের নতুন পর্ষদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 22 September, 2022, 4:26 PM
সর্বশেষ আপডেট: Thursday, 22 September, 2022, 4:42 PM

শামীমার নেতৃত্বে ইভ্যালিতে পাঁচজনের নতুন পর্ষদ

শামীমার নেতৃত্বে ইভ্যালিতে পাঁচজনের নতুন পর্ষদ

আনুষ্ঠানিকভাবে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে দায়িত্ব বুঝে নেন তিনি। প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা পর্ষদে আছেন মোট পাঁচজন। বাকি চারজন হলেন শামীমা নাসরিনের মা ফরিদা আক্তার, বোনের স্বামী মামুনুর রশীদ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার ও ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন।


বাণিজ্য মন্ত্রণালয় ও ইক্যাব সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


ইভ্যালির জন্য ১১ মাস আগে উচ্চ আদালতের গঠন করে দেওয়া ৫ সদস্যের পরিচালনা পর্ষদ গত সোমবার পদত্যাগ করেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক ছিলেন ওই পর্ষদের প্রধান। পর্ষদে অন্যদের মধ্যে ছিলেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, সনদপ্রাপ্ত হিসাববিদ ফখরুদ্দিন আহম্মেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।


পদত্যাগী পর্ষদ আজ(বৃহস্পতিবার) নতুন পর্ষদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবে বলে জানা গেছে। এ সিদ্ধান্তও এসেছে হাইকোর্ট থেকেই।


গত ২৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দিয়ে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পর্ষদ সভায় শামীমা নাসরিন, তাঁর মা ও ভগ্নিপতিকে ইভ্যালি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে বলেছেন। ২৫ সেপ্টেম্বরের মধ্যে এফিডেভিট আকারে তা হাইকোর্টকে জানাতেও বলা হয়েছে আদেশে।


জানা গেছে, আদালতের আদেশ অনুযায়ী এরই মধ্যে ইভ্যালির ওপর একটি নিরীক্ষা প্রতিবেদন তৈরি করেছে বিদায়ী পর্ষদ।


ইভ্যালির মালিকানা ছিল এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের নামে। দুজনের প্রত্যেকেই প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ শেয়ারের মালিক। মোহাম্মদ রাসেল গত বছরের ২১ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। শামীমা নাসরিনও কারাগারে ছিলেন। তিনি জামিনে বের হয়েছেন গত ৬ এপ্রিল। এই ফাঁকে শামীমা নাসরিন তাঁর শেয়ারের একটা অংশ মা ও ভগ্নিপতিকে দিয়েছেন।


এদিকে ইভ্যালির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৮ মিনিটে নতুন করে আবারও চালু হয় ইভ্যালির ফেসবুক পেজ।


এদিকে এর আগে ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার মা ও বোন জামাইকে নতুন পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। এতে ২২ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ডের মিটিংয়ে তাদের নতুন পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করতে বলা হয়। সেই অনুযায়ী, ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) থেকে ইভ্যালির দায়িত্ব নিলেন।


উল্লেখ্য, গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেলকে জামিন দেন আদালত। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেলেও তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। তবে শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status