ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোর র‍্যাবের অভিযানে মাদক কারবারি ও যৌননিপীড়কসহ ২অপরাধী গ্রেফতার
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Sunday, 18 September, 2022, 9:29 PM

যশোর র‍্যাবের অভিযানে মাদক কারবারি ও যৌননিপীড়কসহ ২অপরাধী গ্রেফতার

যশোর র‍্যাবের অভিযানে মাদক কারবারি ও যৌননিপীড়কসহ ২অপরাধী গ্রেফতার

যশোর র‌্যাব-৬ এর অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন মোল্যা (৪৩) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।রোববার ভোর দিকে মাগুরা জেলার শালিকা উপজেলার বুনোগাতি এলাকার আসাদুজ্জামান খুশি মিয়ার বাড়ীর দক্ষিন পাশের ইটের রাস্তার উপর অভিযান চালিয়ে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা তাকে এসব মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করেন।

সে ওই এলাকার আসাদুজ্জামান খুশি মিয়ার ছেলে।অপরদিকে যশোর রেলগেট পিকাসো কোচিং সেন্টার সামনে থেকে ফয়সাল(২৬) নামে এক যৌননিপীড়ককে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা।

শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে যশোর জেলা স্কুলের সামনে ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। সে যশোর ষষ্ঠিতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

যশোর র‍্যাব ৬-এর কোম্পানি লে:কমান্ডার এম নাজিউর রহমান বলেন, আটকৃত দু’জনের মধ্যে একজন মাদক কারবারি আর অন্যজন যৌনপীড়ক। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শালিকা থেকে মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়।

অন্যদিকে গতকাল যশোর কোতোয়ালি থানায় এক ভুক্তভোগীর পরিবার যৌনপীড়ক মামলার করার পর যাচাই-বাছাইয়ের একপর্যায়ে ফয়সাল নামে ওই যুবকের সংশ্লিষ্ট অপরাধের সাথে সম্পৃক্ত থাকার সত্যতা মেলে।

এরপর শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে যৌনপীড়ক ফয়সালকে আটক করা হয়। তাদের দু’জনের বিরুদ্ধে মাদক ও নারী-শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status