নন্দীগ্রামে যাতায়াতের রাস্তায় প্রাচীর নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 September, 2022, 9:26 PM
নন্দীগ্রামে যাতায়াতের রাস্তায় প্রাচীর নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বগুড়ার নন্দীগ্রামে যাতায়াতের রাস্তায় প্রাচীর নির্মাণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে নিজ বাসায় লিখিত বক্তব্য পাঠ করেন, মোঃ গোলাম মোস্তফা মতিন, পিতা- মৃত কায়েম উদ্দিন, সাং- নন্দীগ্রাম (পূর্বপাড়া) ০৮নং ওয়ার্ড, নন্দীগ্রাম পৌরসভা, বগুড়া।
তিনি তার বক্তব্যে বলেন, আমি মোঃ গোলাম মোস্তফা মতিন দমদমা গ্রামের বাছের আলী প্রাং পিতা- মৃত মেরু প্রাং এর নামে আর এস খতিয়ান প্রস্তুত হয়। খতিয়ান নং- ১৭৯, দাগ সাবেক- ৯২১/হাল ১২৯৮, পরিমাণ- ৫ শতাংশ জায়গা ক্রয় করিয়া তাহার উপরে একটি পাকা ভবন নির্মাণ করি। ভবনটি সাব-রেজিস্ট্রার নন্দীগ্রাম বগুড়াকে ভাড়া প্রদান করি এবং আমার পূর্ব পার্শ্বে মোঃ ইনছান আলীর একটি পাকা ভবন রয়েছে, যেখানে বর্তমানে জনস্বাস্থ্য প্রকৌশল অফিস ভাড়া নিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছে। আমার উত্তর পার্শ্বের বাসিন্দা মোঃ আজিজার রহমান, পিতা- মৃত পারেজ আলী, গ্রাম- নন্দীগ্রাম (পূর্বপাড়া) ০৮নং ওয়াডর্, নন্দীগ্রাম পৌরসভা, বগুড়া।
তিনি একজন স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি এবং মুক্তিযোদ্ধা প্যানেল-ক তালিকাভূক্ত। উক্ত সাব-রেজিস্ট্রার অফিসে যাতায়াত ও নন্দীগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসে যাতায়াতের রাস্তা পৌরসভা কর্তৃক ইট দ্বারা নির্মিত রাস্তার উপরে ইটের প্রাচীর দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করেছে। এতে করে উক্ত অফিসগামী লোকজনের চলাচল সম্পূর্ণরুপে বন্ধ হয়ে গেছে। যার কারণে সাধারণ মানুষের দূর্ভোগসহ সরকারি অফিস দুইটির চলমান কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। উক্ত বিষয়ে আমি, ০৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম ও ৭, ৮, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র-৩ ববিতা বেগম আজিজার রহমানকে প্রাচীর নির্মাণ করার বিষয়ে নিষেধ করতে গেলে সে আমাকে, ০৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম ও প্যানেল মেয়র-৩ ববিতা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিটসহ নানা ধরনের হুমকি ধামকি দেয় ও মামলা করার ভয় দেখায়। এমনকি প্রাণ নাশেরও হুমকি দেয়। উক্ত ঘটনা নিয়ে ০৬/০৯/২০২২ইং তারিখে নন্দীগ্রাম পৌরসভার মেয়র বরাবর ও ২৫/০৬/২০২২ইং তারিখে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
এমতাবস্থায় উক্ত সমস্যার আশু সমাধানের জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।