বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনার ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, কৃষি অফিসার আদনান বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন প্রাং, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল হোসেন, নন্দীগ্রাম সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গামা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি তীর্থ সলিল রুদ্র, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
এছাড়া সভায় ঈমাম-মুয়াজ্জিন, বীর মুক্তিযোদ্ধা, সনাতনীধর্মের সাধু-পুরোহিতসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন