ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মানিকগঞ্জে হেরোইনসহ ৫ মাদক কারবারী আটক
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Sunday, 18 September, 2022, 9:21 PM

মানিকগঞ্জে হেরোইনসহ ৫ মাদক কারবারী আটক

মানিকগঞ্জে হেরোইনসহ ৫ মাদক কারবারী আটক

মানিকগঞ্জের সদর উপজেলা থেকে হেরোইনসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এক অভিযান পরিচালনা করে সদর থানার ছোট ঘিওর এলাকা থেকে শাহিন বেপারী (৩৬), হামিদুর রহমান (৩৩) ও বিপ্লব (২৭) কে তের গ্রাম হেরোইনসহ আটক করা হয়।


একই দিনে ডিবির অপর একটি অভিযানিক দল  রাত ১০টার সময় সদর থানার পাঁচ বারইল এলাকা থেকে লিটন মিয়া (৩০) ও মোশারফ মিয়া (৩৭) কে পঁচিশ গ্রাম হেরোইনসহ আটক করে।

জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের নিকট থেকে  ৩৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status