|
চারঘাটে শিক্ষার্থীদের মাঝে 'স্বপ্নচূড়া'র বৃক্ষ বিতরণ
নতুন সময় প্রতিনিধি
|
|
চারঘাটে শিক্ষার্থীদের মাঝে 'স্বপ্নচূড়া'র বৃক্ষ বিতরণ প্রধান শিক্ষক মঞ্জরুল হক বলেন,"স্বপ্নচূড়া"র এ উদ্যোগ প্রশংসনীয়, এতে করে পরিবেশের তথা দেশ ও জাতির মঙ্গল হবে,আমরা চাই এভাবেই এগিয়ে আসুক স্বপ্নচূড়ার মত সকল সামাজিক সংগঠন দেশ ও দশের সেবায়,তবেই আমরা সোনার বাংলা বিনির্মান করতে সক্ষম হবো। তিনি‘স্বপ্নচূড়া’র সকল সদস্যদের ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করে ১২শ’র অধিক জন ছাত্র ছাত্রীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে। সংগঠন প্রতিষ্ঠনের শুরু হতে অদ্যবধী অনেক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে এসেছে। করোনা মহামারী চলাকালীন সময়ে এবং দুই ঈদ ও পুজোতে ২০০ জন মানুষকে ২৫০০০ টাকার বেশি খাদ্য সামগ্রী ও বস্ত্রদান করেছে। এছাড়াও আমাদের বৃক্ষ রোপন কর্মসূচি চলমান রয়েছে, ২০২০ সালে ৩২ প্রজাতির ১০২৭ টি, ২০২১ সালে ১৯ প্রজাতির ৯৭ টি এবং ২০২২ সালে ১৪১ প্রজাতির ১৪৩৯ টি গাছের চারা রোপন করা হয়েছে এবং তা চলমান। ২০২০ সালে সিলেটের আমব্রেলা সংগঠন কর্তৃক জাতীয় ভাবে আয়োজিত পরিবেশ প্রেমী পুরুষ্কার ২০২০ এ বিভাগীয় সেরা সংগঠন ক্যাটাগড়িতে আমাদের ‘স্বপ্নচূড়া’ রাজশাহী বিভাগের সেরা সংগঠন হিসেবে পরিবেশ পদক লাভ করে। আমরা এ বছরও সিলেটের আমব্রেলা ইয়ুথ ফাউন্ডেশনের সাথে একাত্মতা প্রকাশ করে একসাথে কার্যক্রম পরিচালনা করছি এবং তাদের জাতীয় ভাবে আয়োজিত পরিবেশ পদক ২০২২ এ অংশগ্রহণও করেছি। ‘স্বপ্নচূড়া’ দেশ ও দশের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
