|
বিয়ের পরপরই হজের ইঙ্গিত সানাইয়ের
নতুন সময় ডেস্ক
|
|
বিয়ের পরপরই হজের ইঙ্গিত সানাইয়ের ![]() বিয়ের পরপরই হজের ইঙ্গিত সানাইয়ের বিয়ের ৫ দিনের মধ্যেই সানাই নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে জানালেন নিজের মনের কথা। যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরল। আমি সেই হাতটা আজীবনের জন্য ধরে রাখতে চাই। আমাদের জন্য দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি ওমরাহ করতে পারি। আল্লাহ যেন ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি।’ প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। এ ছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি। যদিও পরে শোনা যায় মন্ত্রী নয়, এমপিকে বিয়ে করছেন। কিন্তু এমপির পরিচয় গোপন রেখেছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
