সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
গৌতম চক্রবর্তী এর আগে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।