ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
সলঙ্গায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, ধর্ষককে পুলিশে সোপর্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 8:09 PM

সলঙ্গায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, ধর্ষককে পুলিশে সোপর্দ

সলঙ্গায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, ধর্ষককে পুলিশে সোপর্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার ধুবিল ইউনিয়নের মাদ্রাসী নুরাইয়া কে ধর্ষনের ঘটনায় ধর্ষক বাবলুকে গ্রামবাসী আটক করে মঙ্গলবার দুপুরে পুলিশে সোপর্দ করেছে। জানাযায়, উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের খারিজা ঘুঘাট গ্রামের প্রবাসী মোঃ আব্দুর রহিম আকন্দের মাদ্রাসা পড়ুয়া ছাত্রী মোছা. নুরাইয়া খাতুনের সাথে একই গ্রামের মৃত হরফ আলীর পুত্র ৩ সন্তানের জনক লম্পট বাবলুর সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

মাদ্রাসা পড়ুয়া ছাত্রী নুরাইয়া খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে লম্পট বাবলু একাধিক বার তাঁর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলায় মেয়েটি পাঁচ মাসের অন্তস্বত্বা হয়ে পড়ে। বিষয়টি ফাঁস হয়ে পড়লে এলাকাবাসী ঘটনাটি মিমাংসা করার লক্ষে একটি শালিসী বৈঠক করে। এই শালিসী বৈঠকে মেয়ের নামে ২০ শতক জমি, ২ লাখ টাকা রায় ঘোষণা হয়। কিন্তু লম্পট বাবলু এই রায় মেনে না নেয়ায় ক্ষুদ্ধ গ্রামবাসী তাকে আটক করে সলঙ্গা থানার এসআই আমির হোসেনর নিকট সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সলঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, লম্পট বাবলু ইতিপূর্বেও একাধিক মেয়ের ইজ্জত হনন করেছে। লম্পট বাবলুর দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। মামলা রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status