ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
২০০১ সালের ছবিতে ঐশ্বরিয়ার মাথায় সিঁদুর?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 7:53 PM

২০০১ সালের ছবিতে ঐশ্বরিয়ার মাথায় সিঁদুর?

২০০১ সালের ছবিতে ঐশ্বরিয়ার মাথায় সিঁদুর?

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ে হয় ২০০৭ সালে। অথচ ২০০১ সালে ব্যক্তিগত পরিসরে তোলা একটি ছবিতে ঐশ্বরিয়ার সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।

শুক্রবার (১৩ মে) সকালে প্রায় ২১ বছর আগের সেই ছবিটি শেয়ার করেছেন পরিচালক ফারহা খান। ছবিতে ঐশ্বরিয়ার সিঁথিতে সিঁদুর দেখা গেছে। তাহলে সবার অলক্ষ্যে আগেই বিয়ে করে নিয়েছিলেন ঐশ্বরিয়া! সেই বিতর্ক তৈরি হতেই পারে জেনে আগে থেকেই ছবির ব্যাখ্যা দিয়ে রেখেছেন ফারহা খান।

ছবিটি ছিল মুম্বাইয়ে ফারহার হাউস ওয়ার্মিং পার্টির ছবি। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, করণ জোহর, ফারহান আখতার, রানি মুখার্জি, ঐশ্বরিয়া রাইসহ ফারহার কাছের বন্ধুরা।

পরিচালকের পোস্ট করা ওই ছবিতে রয়েছেন ফারহার ভাই সাজিদ, করণ, ফারহান, রানি ও ঐশ্বরিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার কেনা প্রথম বাড়ির গৃহপ্রবেশ ২০০১ সালে। বিশেষ দ্রষ্টব্য, দেবদাসের শুটিং থেকে সরাসরি এসেছিলেন ঐশ্বরিয়া। তাই তার মাথায় সিঁদুর।’

পাশাপাশি করণ জোহরের সঙ্গে খুনসুটি করতেও ছাড়েননি ফারহা। তিনি লিখেছেন, এটি হলো নন ডিজাইনার পোশাকে করণের দুষ্প্রাপ্য ছবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status