ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
তামিল সিনেমার স্টাইলে হামলা, প্রকাশ্যে কোপানোর ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 6:42 PM

তামিল সিনেমার স্টাইলে হামলা, প্রকাশ্যে কোপানোর ভিডিও ভাইরাল

তামিল সিনেমার স্টাইলে হামলা, প্রকাশ্যে কোপানোর ভিডিও ভাইরাল

মাদারীপুর শহরে প্রকাশ্য দিবালোকে দুই ব্যবসায়ীকে তামিল সিনেমার স্টাইলে কোপানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে স্থানীয় নোবেল ব্যাপারীসহ ২৫ জনকে আসামী করে মামলা করেছেন আহত এক ব্যবসায়ীর স্ত্রী ফাতেমা আক্তার সুমা।

এর আগে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার সাঈদ হাওলাদারের ছেলে অহিদ হাওলাদার, এসকেনদার আলী সরদারের ছেলে কামাল সরদার।

মামলার বিবরন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শহরের লঞ্চঘাট এলাকায় একটি দোকানের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন ব্যবসায়ী অহিদ ও কামাল। ঐ সময় ২০-২৫ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। অহিদ ও কামালকে এলোপাতাড়ি কোপাতে থাকে নোবেল ও তার সহযোগীরা। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।

গুরুতর অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় অহিদ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শহরের বটতলা এলাকার নোবেল বেপারী ও তার সঙ্গীরা এ হামলা চালিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, তামিল সিনেমার স্টাইলে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আসে সন্ত্রাসী বাহিনী। এসেই এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারলে শহর বসবাসের অনুপযোগী হয়ে যাবে।

আহত অহিদ হাওলাদারের স্ত্রী ফাতেমা আক্তার সুমা বলেন, নোবেল মাদারীপুর শহরের কিছু কিশোরদের নিয়ে একটি গ্যাং তৈরি করেছে। এ গ্যাংয়ের মাধ্যমে বিভিন্ন অপরাধ করে নোবেল। এ গ্যাংয়ের বিভিন্ন সদস্যের নামে একাধিক মামলা রয়েছে।

আহত কামাল সরদারের ভাই ইমরান সরদার বলেন, শহরে বিভিন্ন অপকর্মে জড়িত নোবেল বাহিনী। প্রভাবশালীর আশ্রয়ে থাকার কারণে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। আমার ভাইকে কোপার বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। দুইজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মামলাও হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি।

ভাইরাল ভিডিওটি দেখতে ক্লিক করুন >> এখানে <<

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status