ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
প্লাস্টিক সার্জারিতে প্রাণ গেল অভিনেত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 1:54 PM

প্লাস্টিক সার্জারিতে প্রাণ গেল অভিনেত্রীর

প্লাস্টিক সার্জারিতে প্রাণ গেল অভিনেত্রীর

সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করার পর ভারতে এক টিভি অভিনেত্রীর মৃত্যু হয়েছে।

বেঙ্গালুরুর একটি হাসপাতালে সোমবার সন্ধ্যায় চেতানা রাজ নামে এ অভিনেত্রী মারা যান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নিজেকে আরও বেশি সুন্দর করতে প্লাস্টিক সার্জারি করান অনেক অভিনেতা-অভিনেত্রী।

বেসরকারি একটি হাসপাতালে ‘ফ্যাট ফ্রি’ সার্জারির জন্য ভর্তি হয়ে মারা যাওয়া ২১ বছর বয়সি ওই অভিনেত্রীর নাম চেতানা রাজ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাবা-মাকে না জানিয়ে এক বন্ধুকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেতানা।

সোমবার সকালে সার্জারির পর এদিন সন্ধ্যায় তার শরীর অবস্থার অবনতি ঘটতে থাকে। ফুসফুসে পানি জমতে থাকে।

মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেছেন চেতানার বাবা-মা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status