ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
নিখোঁজ নুসরাতের সন্ধান চেয়ে পোস্টার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 17 May, 2022, 11:06 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 17 May, 2022, 12:45 PM

নিখোঁজ নুসরাতের সন্ধান চেয়ে পোস্টার!

নিখোঁজ নুসরাতের সন্ধান চেয়ে পোস্টার!

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান বিতর্কিত মন্তব্য বা ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে খবরের শিরোনামে থাকেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সারাক্ষণই সক্রিয় থাকতে দেখা যায় তাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার মধ্যেই হঠাৎ শোনা গেল নিখোঁজ নুসরাত জাহান! পোস্টারে পোস্টারে এলাকা ছয়লাপ। কোনও পোস্টারে লেখা, বসিরহাটের এমপি নুসরাতজাহান নিখোঁজ, সন্ধান চাই। নীচে লেখা, প্রতারিত জনগণ। কোনও পোস্টারে আবার লেখা হয়েছে, বসিরহাটের এমপি নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চাই। আশ্চর্যের হলেও বেশির ভাগ পোস্টারের নীচে লেখা, প্রচারে তৃণমূল।

বসিরহাটের চাঁপাতলার বিস্তীর্ণ এলাকায় দলীয় সাংসদের নামে এমন পোস্টার দেখতে পেয়ে তৃণমূল তড়িঘড়ি তা ছিঁড়ে ফেলার কৌশল নেয়। তবে দলের একাংশ মেনে নিয়েছে, দলীয় সাংসদকে এলাকায় দেখতে না পাওয়ার কারণেই এই পোস্টার পড়েছে। কে বা কারা ওই পোস্টার লাগিয়েছেন, তা নিয়ে কোনও মন্তব্য করেননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

জানা গেছে, রাতের অন্ধকারে এই পোস্টার দেওয়ালে লাগিয়েছে কেউ। তবে বিষয়টি তারা নৈতিক ভাবে সমর্থন করছেন বলে জানিয়েছেন গ্রামবাসীদের একাংশ। এলাকার বাসিন্দা সামছুর নাহার বিবি বলেন, পোস্টারে যে কথা লেখা আছে তা ঠিক। ভোট দেওয়ার পর থেকে ওকে আর আমরা গ্রামে দেখতে পাইনি। তার মতো আরও অনেকেরই একই অভিযোগ। পোস্টার পড়ার খবর পাওয়া মাত্রই এলাকা ঘুরে সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলার নির্দেশ দেন চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। তার গলাতেও পোস্টারের বক্তব্যকে সমর্থনের সুর শোনা যায়। তিনি বলেন, ভোটের পর থেকে সাংসদ নুসরাতকে সাধারণ মানুষ কাছ থেকে পায়নি। সে কারণে ক্ষোভ তৈরি হয়েছে। এই পোস্টার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। সাংসদের এলাকায় না আসা নিয়ে দলের কর্মী-সমর্থকদের মধ্যে যে ক্ষোভ রয়েছে তা-ও তিনি স্বীকার করে নেন।

বিজেপি যদিও বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি। পোস্টার প্রসঙ্গে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, সাংসদ টিকটক আর সিনেমার পর্দায় রয়েছেন। তিনি অন্তরাল থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করুন। আসলে তৃণমূলে তাঁর অস্তিত্ব হারিয়ে গিয়েছে। সিপিএমও সুর চড়িয়েছে বিষয়টি নিয়ে। ভারতের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন বলেন, জনগণ সাংসদ নুসরাত জাহানকে ভোট দিয়ে প্রতারিত হয়েছেন। এলাকার কোনও উন্নয়ন করেননি। তাঁকে মানুষ দেখতেই পায়নি। তাই তাঁরা এই পোস্টার সাঁটিয়ে নুসরাতের বিরুনিখোঁজ নুসরাতের সন্ধান চেয়ে পোস্টার!নিখোঁজ নুসরাতের সন্ধান চেয়ে পোস্টার!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status