ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
আশুলিয়ায় কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না, দোকান মালিক আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 May, 2022, 8:03 PM

আশুলিয়ায় কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না, দোকান মালিক আটক

আশুলিয়ায় কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না, দোকান মালিক আটক

সাভারের আশুলিয়ায় কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না ও বিক্রির অভিযোগে দোকান মালিককে আটক করেছে পুলিশ। ঐ সময় তার চাচাতো ভাই বিল্লাল পালিয়ে যান।

রোববার রাতে আশুলিয়ার নরসিংহপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত রাজীব বরিশালের মুলাদি থানার নুনচর গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে। তিনি ঐ বিরিয়ানির দোকানের মালিক। এছাড়া আশুলিয়া বাজারের বিভিন্ন স্থানে তার ৭টি বিরিয়ানির দোকান আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব তার দোকানে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি রান্না ও বিক্রি করছেন- এমন খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহ করতে যান। দোকানে ঢুকে এ বিষয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের ওপর চড়ান হন রাজীব ও বিল্লাল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিল্লাল পালিয়ে যান।

আলমগীর হোসেন নামে এক ক্রেতা জানান, ঐ দোকানের বিরিয়ানি খাওয়ার পর তার সন্দেহ হয়। তখন তিনি দোকান মালিকের কাছে জানতে চাইলে তাকে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন দোকানের মালিক ও কর্মচারীরা।

আশুলিয়া থানার এসআই সুব্রত রায় জানান, ঘটনাস্থল থেকে দোকান মালিককে আটক করা হয়েছে। আলামত হিসেবে মাংস এবং হাড্ডি সংরক্ষণ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status