ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্ন, আসামির স্ত্রী আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 May, 2022, 8:00 PM

পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্ন, আসামির স্ত্রী আটক

পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্ন, আসামির স্ত্রী আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্নের ঘটনায় আসামি কবির আহমদের স্ত্রী রুবি আকতারকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার পদুয়া ইউপির লালারখীল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান।
 
ওসি বলেন, এ ঘটনায় একাধিক মামলার আসামি কবির আহমদকে এখনও আটক করা যায়নি। তবে তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কবির আহমদ উপজেলার পদুয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের লালারখীলের মৃত আলী হোসেনের ছেলে।  

রোববার সকালে উপজেলার পদুয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের লালারখীল এলাকায় থানার এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম আসামি কবির আহমদকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পক্ষের লোকজন ধারালো দা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশ কনস্টেবল মো. জনি খানের বাম হাতের কবজি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

কনস্টেবল শাহাদত ও মামলার বাদী আবুল হোসেন কালুও আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে জনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে আরো উন্নত চিকিৎসার জন্য জনি খানকে দ্রুত ঢাকায় নেয়া হয়। ঢাকার একটি হাসপাতালে জনি খানের হাত প্রতিস্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status