ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
নায়িকা হতে চাননি মাধুরী দীক্ষিত!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 May, 2022, 7:39 PM

নায়িকা হতে চাননি মাধুরী দীক্ষিত!

নায়িকা হতে চাননি মাধুরী দীক্ষিত!

বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত। 'তেজাব', 'বেটা' থেকে শুরু করে 'হাম আপকে হ্যায় কৌন', 'দিল তো পাগল হ্যায়'-তার সুপারহিট ছবির তালিকা দীর্ঘ। কিন্তু ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে অবধি নায়িকা হওয়ার কোনও পরিকল্পনা ছিল না মাধুরীর।  ১৯৮৪ সালে মাত্র ১৭ বছর বয়সে 'অবোধ' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন মাধুরী। প্রথম ছবিতেই তার অভিনয় চোখে পড়ে পরিচালক-প্রযোজকদের। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মাধুরীর। তার হাসিতেই পাগল তার অনুরাগীরা। একের পর এক সুপারহিট ছবি উপহার দেন ফ্যানেদের। এরপর বিয়ে করে আমেরিকায় সংসার পাতেন অভিনেত্রী। কিন্তু বেশ কিছু বছর পর তিনি ফিরে এসে শুরু করেন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস


ওটিটি প্ল্যাটফর্মেও সাফল্য পেয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত জানান যে, তিনি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করতেন। মাইক্রোবায়োলজি ও প্যাথোলজিতেই নিজের ক্যারিয়ার তৈরি করতে চেয়েছিলেন। নায়িকা হতে চাননি। কিন্তু ভাগ্যের লিখন কিছু আলাদাই ছিল। তবে অভিনয়ের ক্যারিয়ারে বরাবরই মায়ের সাপোর্ট পেয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status