ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
তরুণদের প্রতিশ্রুতি দিলেন সানি লিওন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 May, 2022, 6:34 PM

তরুণদের প্রতিশ্রুতি দিলেন সানি লিওন

তরুণদের প্রতিশ্রুতি দিলেন সানি লিওন

বলিউডের অভিনেত্রী সানি লিওন। নীল জগত থেকে এসে বেশ পাকাপোক্ত করেই বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন এই তিনি। নিজের অভিনয় দিয়ে জাত চিনিয়েছেন সানি। এবার তিনি তরুণদের প্রতিশ্রুতি দিলেন।

ভারতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গেরো ১৩ মে নিজের ৪১তম জন্মদিন উদযাপন করেছেন সানি লিওন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের জন্য দিয়েছিলেন পার্টি। আর পুরো ভারতে সানির ভক্তরা বিশেষ দিনটি উদযাপন করেছেন।

কর্ণাটকের একটি গ্রামের তরুণেরা সানির জন্মদিন উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেন। সেই খবর পত্রিকার পাতায় দেখে আবেগে আপ্লুত এই নায়িকা। সামাজিক পাতায় খবরটি শেয়ার করে সানি প্রতিশ্রুতি দিয়েছেন তিনিও রক্ত দান করবেন। ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করে সানি লিখেছেন, ওহ ঈশ্বর, এটা অবিশ্বাস্য। আপনাদের সম্মানে আমিও রক্ত দান করব! অসংখ্য ধন্যবাদ! আপনারা সবাই আমাকে সত্যিই বিশেষ অনুভূতি এনে দিয়েছেন! আপনাদের ভালোবাসি!

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status