ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
মধ্যরাতে দুই বোনের ঘরে ৭ যুবক, রাতভর ধর্ষণের পর পালালো সবাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 16 May, 2022, 12:05 PM

মধ্যরাতে দুই বোনের ঘরে ৭ যুবক, রাতভর ধর্ষণের পর পালালো সবাই

মধ্যরাতে দুই বোনের ঘরে ৭ যুবক, রাতভর ধর্ষণের পর পালালো সবাই

মধ্যরাতে ঘরে ঢুকে দুই বোনকে হাত-মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এর পরদিন রাতে ভুক্তভোগীকে হাসপাতালে নেয়া হলে বিষয়টি জানাজানি হয়।

শনিবার দিনগত মধ্যরাতে খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুজন সম্পর্কে খালাতো বোন। তাদের মধ্যে একজন স্কুলছাত্রী (১৩)। ধর্ষণের শিকার অন্যজনের বয়স ২৪ বছর। কিছুদিন আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। ২২ মাস বয়সী একটি সন্তান রয়েছে তার।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা জানান, শনিবার বিকেলে তিনি ডুমুরিয়াতে বোনের বাড়ি বেড়াতে যান। তার স্বামী গিয়েছিলেন বাগেরহাটে চিকিৎসার জন্য। রাতে দুই বোনই বাড়িতে ছিল। মধ্যরাতে ৭ জন ওই বাড়িতে আসে। তাদের মধ্যে কয়েকজন ঘরে ঢুকে দুই বোনের হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। অন্যরা বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দেন।

তিনি বলেন, এসময় আমার বোনের মেয়ের ২২ মাসের শিশুসন্তানের গলায় ধারালো ছুরি ধরে রাখে তারা। পরে শিশুটিকে পানিতে চুবিয়ে মেরে ফেলারও চেষ্টা করে। ভোরের দিকে তারা পালিয়ে যায়। এরপর আমার মেয়ে আমাকে কল করে কান্নাকাটি করে পুরো ঘটনা জানায়। দ্রুত বাড়িতে এসে ছোট মেয়েকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

ভুক্তভোগীর মা আরও বলেন, আমার বোনের মেয়ের বাচ্চাটার অবস্থাও আশঙ্কাজনক। শিশুটিকে পানিয়ে চুবিয়ে মেরে ফেলার অবস্থা করেছে ওরা। শিশুটিকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করেছি।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. জাহিদুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনা জানতে পেরে তাদের খোঁজ নিতে হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status