ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
পাল্টা অভিমত: BBC বাংলা প্রতিবেদন
গত ৩ বছরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয় কমপক্ষে ২৯০ কোটি টাকা
সালাউদ্দিন সেলিম
প্রকাশ: Sunday, 15 May, 2022, 8:53 PM

গত ৩ বছরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয় কমপক্ষে ২৯০ কোটি টাকা

গত ৩ বছরে বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয় কমপক্ষে ২৯০ কোটি টাকা

শিরোনামটি এমন Controversial না দিলেও পারতো বিবিসি বাংলার মতো এমন সনামধন্য একটি মিডিয়া। কারণ গত ৩ বছরে বঙ্গবন্ধু স্যাটেলাইট কম করে হলেও ২৯০ কোটি টাকা ইনকাম করার কথা।  যদিও আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষের কেউ না তবে একজন ব্যবহারকারী। আর এই হিসেবটি করার জন্য www.lyngsat.com এই ওয়েবসাইটে গেলেই কিছুটা আন্দাজ করা সম্ভব। প্রতিবেদকের উচিত ছিল আরও একটু স্ট্যাডি করা। 
একটি সাধারণ হিসেব করে দেখাই ব্যাপারটি। ২০১৯ সালের ১ অক্টোবর থেকে দেশিয় সকল টিভি চ্যানেলগুলো সম্প্রচারের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিকভাবে সেবা প্রদান শুরু হয়। অর্থ্যাৎ প্রায় আড়াই বছর ধরে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ ইনকাম করা শুরু করেছে। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করছে এমন টিভি চ্যানেলের সংখ্যা প্রায় ৪৪টি (কিছু প্রবাসী চ্যানেলসহ)। বঙ্গবন্ধু স্যাটেলাইট দুইটি ভাগে ফ্রিকোয়েন্সী ভাড়া দিয়ে থাকে: একটি হলো ‘ডেডিকেটেড ফ্রিকোয়েন্সী (‘SCPC’ নামে পরিচিত) অন্যটি ‘শেয়ার ব্যান্ডইউথ (‘MCPC’নামে পরিচিত)। এই ফ্রিকোয়েন্সীর আবার দুইটি ব্যান্ড রয়েছে তাহলো C-Band এবং Ku-Band।


C-Band এর হিসেবে:

বঙ্গবন্ধু স্যাটেলাইটে ডেডিকেটেড ফ্রিকোয়েন্সী ব্যবহারকারী রয়েছে প্রায় ৭টি টিভি চ্যানেল, তারা প্রতি মেগাহার্টজ ফ্রিকোয়েন্সীর জন্য প্রদান করে থাকেন টাকায় ২,৯৫,০০০ এবং প্রতিটি ডেডিকেটেড ফ্রিকোয়েন্সী ব্যবহারকারীরা (প্রতিটি চ্যানেল) কমপক্ষে ৬ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সী ব্যবহার করে থাকেন অর্থ্যাৎ ডেডিকেটেড ফ্রিকোয়েন্সী ব্যবহারকারী প্রতিটি টিভি চ্যানেল  প্রতি মাসে (২৯৫০০০x৬)=১৭,৭০,০০০ টাকা দিয়ে থাকেন। 
অন্যদিকে শেয়ার ব্যান্ডউইথ ব্যবহারকারীর প্রতি ১ এমবিপিএস এর জন্য ১,৯৫,০০০ টাকা প্রদান করেন এবং গড়ে প্রতিটি টিভি চ্যানেল ৬ এমবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেন। অর্থ্যাৎ শেয়ার ব্যান্ডউইথ ব্যবহারকারী প্রতিটি টিভি চ্যানেল প্রতি মাসে প্রায় (৬x১,৯৫,০০০)= ১১,৭০,০০০ টাকা প্রদান করে থাকেন। 

অর্থ্যাৎ সব মিলিয়ে C-Band এর ফ্রিকোয়েন্সী বিক্রি করে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতি মাসে ইনকাম হওয়ার কথা প্রায় : ৫ কোটি ৫৪ লক্ষ ২৫ হাজার টাকা


Ku-Band এর হিসেবে:

বর্তমানে Ku-Band ব্যবহার করছে ‘Akash DTH’ এবং ‘BTV’। এই দুই ব্যবহারকারী প্রায় ১৯৫ মেগাহার্ট ব্যান্ডউইথ ব্যবহার করছে। প্রতি মেগাহার্টজ Ku-Band এর মূল্য প্রায় ২,১২,৫০০ টাকা । সেই Ku-Band এর ফ্রিকোয়েন্সী বিক্রি করে বঙ্গবন্ধু স্যাটেলাইট ইনকাম করার কথা ‘প্রতি মাসে প্রায় ৪ কোটি ১৪ লক্ষ ৩৭ হাজার ৫শত টাকা’।


সর্বসাকুল্যে হিসেব:

এবার যদি সর্বসাকুল্যে হিসেব কষি, অর্থ্যাৎ সব মিলিয়ে চলমান ৪৪টি টিভি চ্যানেল এ ব্যবহৃত ডেডিকেটেড এবং শেয়ার ব্যান্ডউইথ (C-Band এবং Ku-Band) বিক্রি থেকে :

প্রতি মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ইনকাম হওয়ার কথা : ৯ কোটি ৮ লক্ষ ৬২ হাজার ৫ শত টাকা।

এবং প্রতি বছরে ইনকাম হওয়ার কথা : ১১৬ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা

এবং বাণিজ্যিকভাবে ব্যবহৃত হওয়া গত আড়াই বছরে ইনকাম হওয়ার কথা : ২৯০ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার টাকা। 


লাভের হিসেব:

এখন আসি লাভের হিসেবে অর্থ্যাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে লাভে পৌছাঁবে? 

বঙ্গবন্ধু স্যাটেলাইট এর আয়ুষ্কাল ১৫ বছর, উৎক্ষেপনের প্রায় ১ বছর পর এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে অর্থ্যাৎ সেই হিসেবে এর বাণিজ্যিক আয়ুষ্কাল ১৪ বছর । 

এর উৎক্ষেপনের খরচ ৩০০০ কোটি টাকা

যদি প্রতি মাসে এর পরিচালনা ব্যায় ধরি ২কোটি টাকা ধরি তাহলে ১৫ বছরে সেই খরচ দাড়ায়: ৩৬০ কোটি টাকা

অন্যান্য আনুসঙ্গিক ধরি আরও  : ১৪০ কোটি টাকা

অর্থ্যাৎ সব মিলিয়ে ১৫ বছরে উৎক্ষেপন ও পরিচালনা ব্যয় সহ বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রজেক্ট খরচ দাড়াবে প্রায় ৩৫০০ কোটি টাকা। 
বঙ্গবন্ধু স্যাটেলাইটকে লাভজনক করতে হলে ৩৫০০ কোটি টাকার উপরে ইনকাম করতে হবে ১৪ বছরের মধ্যে (বাণিজ্যিক ব্যবহার হিসেবে)। তার মানে প্রতি বছরে ইনকাম করতে হবে প্রায় ২৫০ কোটি টাকা। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট বর্তমানে প্রতি বছর ইনকাম করছে প্রায় ১১৬ কোটি যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৩৪ কোটি কম আছে মাসে লস হচ্ছে। 


তাহলে লাভ হবে কীভাবে?

প্রশ্ন থাকতেই পারে, প্রতি বছর যদি ১৩৪ কোটি টাকা লস হয় তাহলে এটি লাভের লক্ষ্যমাত্রায় কীভাবে পৌছাবে? উল্লেখ্য যে, এখন পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে পরিমাণ ক্যাপাসিটি পড়ে আছে তার যদি বাকি অর্ধেকও বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় তাহলে প্রতি বছর আরও প্রায় ২০০ কোটি টাকার উপরে আয় হওয়ার কথা এবং সেটা সম্ভব হলে আগামী কয়েক বছরেই এটি লাভের লক্ষ্যমাত্রায় পৌছাঁতে পারবে। 
এখন প্রশ্ন থাকতে পারে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাস্টমার কি শুধু টিভি চ্যানেলগুলো? উত্তর হবে ‘না’। এর কাস্টমার হতে পারে বিভিন্ন ব্যাংক, আইএসপি, মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান সহ অনেকেই। কারণ যেখানেই নিরিবিচ্ছিন্ন নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট এর প্রয়োজন আছে সেখানেই হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবহার। 

তবে লাভ লস যাই হোক, বিশ্বের দরবারে এই ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ এবং ‘পদ্মা সেতু’ দেশের ভাবমূর্তিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে যার মূল্য টাকার হিসেব কষে শেষ হবে না।  

BBC বাংলার প্রতিবেদনে হয়তো - ‘আয় এবং লাভ’ শব্দ দুটো ইন্টারচেঞ্জ করে বিষয়টিকে টুইস্ট করেছে। তবে উল্লেখ্য যে, একটি প্রকল্প যত বড় এবং দীর্ঘ দিনের হবে সেই প্রকল্প লাভে আসাটাও তত দীর্ঘ হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১৫ বছরের একটি প্রকল্প যেটা ৩ বছরে কখনোই লাভে সম্ভব না।


বিঃদ্রঃ :  এখানে তুলে ধরা হিসেবগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রদত্ত কোন হিসেব নয়। এখানে উল্লেখ হিসেবগুলো বর্তমান ব্যবহাকারীদের ডেটা  এবং ইউএস ডলারকে টাকায় কনভার্ট করে করা হয়েছে। এবং এই হিসেব বঙ্গবন্ধু স্যাটেলাইটের চুড়ান্ত হিসেব এর সাথে সামান্য গড়মিল হতে পারে।  


আর www.lyngsat.com এ গেলে বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারকারীর তালিকাও এক ক্লিকেই পেয়ে যাবেন, তাই হিসেবে গড়মিল হওয়ার সুযোগ তেমন একটা নেই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status