ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
পুলিশের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ,অতঃপর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 6:47 PM

পুলিশের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ,অতঃপর

পুলিশের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ,অতঃপর

খুলনায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মঞ্জুরুল আহসান মাসুদ নামের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খুলনা কর্যালয়ের পরিদর্শক পদে কর্মরত আছেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ওই কলেজছাত্রীকে নিয়ে ধর্ষণের ঘটনাস্থল খুলনা মহানগরীর একটি বাসায় অভিযান পরিচালনা করে পুলিশ।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, কলেজছাত্রী ওই মেয়েটি কয়েকদিন আগে মোবাইল বা ফেসবুকের ছবি সংক্রান্ত বিষয় নিয়ে পিবিআই ইন্সপেক্টর মাসুদের সঙ্গে যোগাযোগ করেন। তাকে সহযোগিতা করার কথা বলে রোববার দুপুরে একটি বাসায় নিয়ে যান মাসুদ। সেখানেই তাকে ধর্ষণ করেন। পরে মেয়েটি থানায় জানানোর সঙ্গে সঙ্গে অভিযান চালানো হয়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই কলেজছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status