ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩
সুখবর পেলেন শ্রীলেখা মিত্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 6:10 PM

সুখবর পেলেন শ্রীলেখা মিত্র

সুখবর পেলেন শ্রীলেখা মিত্র

টলিউডের গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জীবনে এসেছে নতুন আনন্দের মুহূর্ত। আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা পেইয়েছেন তিনি। নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি। ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’  ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া হয়েছে এই অভনেত্রীকে। এমন অর্জনে ভীষণ আনন্দিত শ্রীলেখা।

পুরস্কার জেতার খবর এবং ভিডিও নিজেই তাঁর ফেসবুক পেজে পোস্ট করেন অভিনেত্রী। যেখানে সমস্ত মনোনীত অভিনেত্রীদের নাম ঘোষণা করার পর সেরা অভিনেত্রী হিসাবে শ্রীলেখার নাম ঘোষণা করা হয়। তিনি উপস্থিত না থাকায় তাঁরই সহ অভিনেতা অরবিন্দ ঘোষ পুরস্কারটি গ্রহণ করেন।

উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। কেবল ভক্ত নয়, যারা তাকে অপছন্দ করে, তাদেরকেও ধন্যবাদ দিয়েছেন অভিনেত্রী। তার বিশ্বাস, মৃত-বাবা নিশ্চয়ই এমন অর্জন দেখে গর্বিত অনুভব করছেন।

কেবল শ্রীলেখা নয়, একই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আদিত্য বিক্রম। এর আগে গত বছর সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানেও প্রশংসিত হয় এটি। এছাড়া বেঙ্গালুরু কোলাজ ফিল্ম ফেস্টিভ্যালেও পুরস্কৃত হয়েছে এই সিনেমা।

যদিও ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ নিজ শহরের উৎসবেই জায়গা পায়নি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপেক্ষিত হয়ে তখন শ্রীলেখাও অভিমান, অভিযোগ প্রকাশ করেছিলেন। তবে এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে সব ভুলে আনন্দে মেতে আছেন অভিনেত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status