ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
জন্মদিনে ভক্তদের কাছে সানি লিওনির আবদার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 2:21 PM

জন্মদিনে ভক্তদের কাছে সানি লিওনির আবদার

জন্মদিনে ভক্তদের কাছে সানি লিওনির আবদার

অতীত অন্ধকারের জীবনকে ফেলে বলিউডে আলো ছড়াচ্ছেন সানি লিওনি। তবুও নিন্দুকেরা সুযোগ পেলেই দুই কথা শুনিয়ে দেন তাকে। এসবে অবশ্য কান দেন না নায়িকা। বরং নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন এই ‘বেবি ডল’। সম্প্রতি তিনি পার করেছেন ৪১ তম জন্মদিন।

এ উপলক্ষে দিনভর ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এরই জবাব হিসেবে ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সানি। নএতে সবাইকে ধন্যবাদ জানিয়ে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সবাইকে অবশ্যই মাস্ক পড়ার অনুরোধ জানান তিনি।

মহেশ ভাটের জিসম ২ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু সানি লিওনির। তবে তিনি এর আগেই জনপ্রিয়তা পান বিগ বসে অংশ নিয়ে। শুরুর দিকে ঠিকঠাক হিন্দি বলতে না পারলেও বর্তমানে অনর্গল কথা বলতে পারেন তিনি। এজন্যে বহু জনপ্রিয় শো সঞ্চালনা করে থাকেন নায়িকা।

যদিও এখনো পুরনো পেশার জন্য তাকে প্রচুর গালিগালাজ শুনতে হয়। তবে তার মানবিক কাজকর্ম অবাক করবে যে কাউকে। স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সুখের সংসার সানি লিওনির। এরমধ্যে প্রথম স্নতান নিশাকে দত্তক নিয়েছিলেন তিনি।

এছাড়াও বিভিন্ন সমাজসেবী সংস্থা ও প্রাণী সুরক্ষা নিয়েও কাজ করে থাকেন তিনি। এমনকি প্রায় এক বছর ধরে দিল্লিতে দিনে প্রায় ১০ হাজার পরিযায়ী শ্রমিককে ডাল, ভাত, রুটি খাওয়ানোর ব্যবস্থা করেছেন সানি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status