ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
হালকা পোশাকে শপিংমলে নুসরাত, তুলোধুনা করলো অনেকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 May, 2022, 1:38 PM

হালকা পোশাকে শপিংমলে নুসরাত, তুলোধুনা করলো অনেকে

হালকা পোশাকে শপিংমলে নুসরাত, তুলোধুনা করলো অনেকে

নুসরাত জাহান ছবি বা ভিডিও পোস্ট করা মানেই তাতে কমেন্টের ঝড়! কখনও তার পোশাক নিয়ে, তো কখনও বা ব্যক্তিগত জীবন নিয়ে তুলোধুনা করার কোনো সুযোগই ছাড়ে না কিছু মানুষ। সঙ্গে সাংসদ হিসেবে কতটা নিজের দায়িত্ব পালন করেন নুসরাত, তা নিয়েও প্রাং প্রশ্ন ওঠে।

শনিবার শপিং মলে ‘মস্তি মুডে’ ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী নুসরাত। বেশ খুশির মেজাজে দেখা গেল ‘স্বস্তিক সংকেত’ নায়িকাকে। যেন একপ্রান্ত থেকে অপরপ্রান্তে উড়ে বেড়াচ্ছেন। এই আইসক্রিমের দোকান, তো এই ফুলের তোড়া হাতে ছবির জন্য পোজ।

তবে এই ছবিতেও এসেছে অসংখ্য নেতিবাচক কমেন্ট। কেউ লিখলেন, ‘ছেলেকে কখন সময় দাও। নিজেরাই তো ঘুরে বেড়াও।’ আরেকজন লিখলেন, ‘পরের পয়সায় ফুটানি করা একেই বলে।’ সঙ্গে আরেকজন লিখলেন, ‘সাংসদ, এদিকে গত পাঁচ বছরে কতবার বসিরহাট গিয়েছে তা হাতেগুণে বলা যাবে। মুখ দেখিয়ে ভোট জিতে, আর সেদিকে পা দেয় না।’

গত বছর আগস্টে মা হন নুসরত। ছেলে ঈশানের ছবি দিয়েছিলেন কালীপুজায়। এখনই তাকে ক্যামেরার সামনে আনতে চান না মা নুসরাত ও বাবা যশ। তবে নিজের সাক্ষৎাকরে তিনি বরাবরই বলেছেন বাড়িতে থাকলে পুরো সময়টাই তার ছেলের। তিনি বা যশ সবসময় চেষ্টা করেন যাতে কেউ না কেউ যশের কাছে থাকতে পারেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status