ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, তিন যুবক কারাগারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 May, 2022, 1:27 PM
সর্বশেষ আপডেট: Saturday, 14 May, 2022, 1:32 PM

স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, তিন যুবক কারাগারে

স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, তিন যুবক কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরে ৭ম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর ভিকটিমকে উদ্ধারের পর মূল অভিযুক্তসহ ৩ যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত তিন যুবক হলেন- মূল আসামি নজরুল ইসলাম (২২), তার সহযোগী মো. আবদুল আজিজ অরিন (২২) ও রবিউল ইসলাম রাব্বি (২৩) । তাদের সকলের বাড়ি রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর ও দেনায়েতপুর গ্রামে।

অপহরণের ৭২ ঘণ্টা পর ঢাকার সাভারের আশুলিয়া থানার কবিরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই স্কুলছাত্রীকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status