|
পাওনা আদায়ে বিসিবির দুয়ারে ৫ নারী ক্রিকেটার
নতুন সময় প্রতিবেদক
|
|
পাওনা আদায়ে বিসিবির দুয়ারে ৫ নারী ক্রিকেটার দুই বছর আগের পাওনা পারিশ্রমিক আদায় করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বারস্থ হয়েছেন ৫ নারী ক্রিকেটার। বুধবার (১১ মে) মিরপুরের বিসিবি কার্যালয়ে এসে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বরাবর এ জন্য চিঠিও দেন তারা। যদিও এদিন বিসিবি বোর্ডে ছিলেন না প্রধান নির্বাহী। তার পক্ষ থেকে চিঠি গ্রহণ করেন বিসিবির উইমেন্স উইং ম্যানেজার তৌহিদ মাহমুদ। পারিশ্রমিক না পাওয়া নারী সেই পাঁচ ক্রিকেটার হচ্ছেন খাদিজাতুল কুবরা, শায়লা শারমিন, তাহিন তাহেরা, ইতি মণ্ডল ও রুপা রায়। ২০১৯ সালে খেলা সর্বশেষ নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমিতে খেলেছিলেন এই পাঁচ ক্রিকেটার। সে থেকে দুই বছর গড়িয়ে গেলেও প্রাপ্য পারিশ্রমিক বুঝে পাননি এই ক্রিকেটাররা। বিভিন্নভাবে চেষ্টা করলেও পারিশ্রমিক দিতে গড়িমসি করছিল শেখ রাসেল। তিন বছর পর নারীদের আবার ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে এবার বকেয়া পারিশ্রমিক পেতে বিসিবির দ্বারস্থ হলেন ক্রিকেটাররা। সে পারিশ্রমিক না দিয়ে ইতোমধ্যে নতুন মৌসুমের জন্য দল গঠন করা শুরু করেছে ক্লাবটি। তবে বিসিবির কাছে অভিযোগের পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ৭-১০ দিনের মধ্যে সকল বকেয়া পারিশ্রমিক পরিশোধ করবেন তারা। পারিশ্রমিক বকেয়া রাখা ও না দেওয়ার বিষয়টি স্বীকার করে শেখ রাসেলের ম্যানেজার বলেন, ‘নানা জটিলতায় পারিশ্রমিক নিয়ে সমস্যা হয়েছে। আমরা এবারের লিগ শুরুর আগেই সেগুলো সমাধান করে দেব। সাত থেকে ১০ দিনের মধ্যেই মেয়েরা টাকা পেয়ে যাবে।’ এই পাঁচ নারী ক্রিকেটার সর্বসাকুল্যে ৬ লাখ ৪০ হাজার টাকা পাবে শেখ জামাল থেকে। এরমধ্যে সর্বোচ্চ দেড় লাখ টাকা পাবেন তাজিয়া আক্তার। এ ছাড়াও খাদিজাতুল ১ লাখ ৩০ হাজার, শায়লা ১ লাখ ১০ হাজার, তাহিন ১ লাখ, ইতি ৯৫ হাজার এবং রুপা পাবেন ৫৫ হাজার টাকা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
