ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
অভিমান না পরকীয়া; কেন প্রাণ দিলেন ঈষিতা?
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 30 April, 2022, 1:10 PM

অভিমান না পরকীয়া; কেন প্রাণ দিলেন ঈষিতা?

অভিমান না পরকীয়া; কেন প্রাণ দিলেন ঈষিতা?

কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের নগরীপাড়া গ্রাম থেকে শুক্রবার (২৯ এপ্রিল) সকালে লাকসাম থানা পুলিশ ঈশিতা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। নিহত গৃহবধূ ওই গ্রামের মো. রফিকুর রহমানের ছেলে প্রবাসী শামীম আহমেদের স্ত্রী। জানা গেছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে বিষপানে আত্মহত্যা করেন ঈষিতা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের নগরীপাড়া গ্রামের মো. রফিকুর রহমানের ছেলে শামীম আহমেদের সঙ্গে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মো. ইমাম হোসেনের মেয়ে ঈশিতা আক্তারের বিয়ে হয়।

বিয়ের কয়েক মাস পর জীবিকার তাগিদে বিদেশে চলে যান শামীম।

শামীমের পরিবারের দাবি, দুই বছর আগে তাঁরা বাড়িতে নতুন একটি ভবন নির্মাণ শুরু করেন। ওই ভবন নির্মাণে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন একই গ্রামের আবদুর রহিমের ছেলে নাহিদ (১৯)। একপর্যায়ে নাহিদের সঙ্গে 'পরকীয়া'য় জড়িয়ে পড়েন গৃহবধূ ঈশিতা।  কয়েক মাস আগে 'প্রেমিক' নাহিদও প্রবাসে পাড়ি জমান। এদিকে 'পরকীয়া'র বিষয়টি জানাজানি হওয়ার পর শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে প্রায় ওই গৃহবধূর ঝগড়া হতো।

অপরদিকে ঘটনার দিন রাতে স্বামীর সঙ্গে মোবাইলে কথাকাটাকাটি হয় ঈশিতার। এরপর স্বামীর সঙ্গে অভিমান করে গভীর রাতে তিনি বিষপান করেন। বিষয়টি টের পেয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কুমিল্লায় নেওয়ার পর শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ওসি মো. মেজবাহ উদ্দিন ভূঁঞা জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status