ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি প্রদান করা যাবে উপায়-এ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 April, 2022, 5:01 PM

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি প্রদান করা যাবে উপায়-এ

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি প্রদান করা যাবে উপায়-এ

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারি প্রতিষ্ঠান উপায় এর গ্রাহকরা খুব শীঘ্রই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন ধরণের সেবা ফি উপায় এর মাধ্যমে প্রদান করতে পারবেন।
 
উপায় গ্রাহকরা অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৬৮# ব্যবহার করে এনআইডি সংশোধন, ডুপ্লিকেট এনআইডি সংগ্রহ সহ সকল প্রকার ফি পরিশোধ করতে পারবেন।

উপায় ও নির্বাচন কমিশনের মধ্যে গত মঙ্গলবার (এপ্রিল ২৬) এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্র্মকর্তা রেজাউল হোসেন এবং নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহম্মদ আজিজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপায় এর চীফ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমন কল্যাণ দত্ত, ডেপুটি ডিরেক্টর, গভর্নমেন্ট অ্যান্ড এমারজিং সেলস শাকিব আলতাফ, অ্যাসিস্টান্ট ডিরেক্টর, গভর্নমেন্ট অ্যান্ড এমারজিং সেলস হাসান মোহাম্মদ জাহিদ এবং একাউন্ট ম্যানেজার বদিউর রহমান। নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের উপসচিব ও অ্যাডিশনাল প্রজেক্ট ডিরেক্টর (প্রশাসন ও অর্থ) মুহম্মদ নুরুজ্জামান খান এবং এনআইডি অনুবিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) (বাজেট, হিসাব ও সাধারণ শাখা) মোহাম্মদ তাজুল ইসলাম।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারছেন।

র্তমানে উপায় এর গ্রাহক সংখ্যা ৬০ লাখ এবং দেশব্যাপী এক লাখ এজেন্টের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status