ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
লিবিয়ায় আটক ৪০০ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 April, 2022, 12:54 AM

লিবিয়ায় আটক ৪০০ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে

লিবিয়ায় আটক ৪০০ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় আটক পাঁচ শতাধিক ব্যক্তির মধ্যে ৪০০ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে ৪০০ জনের সঙ্গে কথা বলেছি। তারা সবাই বাংলাদেশি। তাদের মধ্যে ২৪৪ জন স্বেচ্ছায় দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের নিবন্ধন করা হয়েছে। বাকি ১৫৬ জন দেশে ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ না করায় তাদের নিবন্ধন করা যায়নি।

এসএম শামীম উজ জামান আরও বলেন, এখানে ঈদের ছুটি খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ফলে ফেরত পাঠানোর কার্যক্রম কিছুটা ধীরগতিতে হবে। আশা করছি, আগামী মাসের ১৫ তারিখ নাগাদ হয়তো তাদের দেশে ফেরত পাঠানো শুরু হতে পারে।

এদিকে লিবিয়ায় আটক ওই পাঁচ শতাধিক ব্যক্তিকে সেফ হোমে রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, ভূমধ্যসাগর উপকূল হয়ে ইউরোপ যাওয়া কম‌ছে না। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের লোকজন বেশি যাচ্ছে। মানবপাচার রোধে সরকার কঠোর অবস্থানে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status