ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বলিউডে আসছেন শচীনকন্যা সারা টেন্ডুলকার
নতুন সময় ডেম্ত
প্রকাশ: Wednesday, 27 April, 2022, 12:46 AM

বলিউডে আসছেন শচীনকন্যা সারা টেন্ডুলকার

বলিউডে আসছেন শচীনকন্যা সারা টেন্ডুলকার

এই মুহূর্তে আলোচনায় উঠে এসেছেন ভারতের ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকারের মেয়ে সারা। কারণ, বলিউডে নাম লেখাতে চলেছেন সারা।

খবরটি শচীন বা সারার পক্ষ থেকে নিশ্চিত না করা হলেও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনটিই জানিয়েছে।

বাবার মতো ক্রিকেট বা অন্য কোনো খেলা নয়; অভিনয়কে পেশা হিসেবে নিতে চান শচীনকন্যা। যদিও তার পড়াশোনার ক্ষেত্র চিকিৎসাবিদ্যায়।

লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তবে ছোটবেলা থেকেই অভিনয়ে বেশ ঝোঁক ছিল তার।

সেই লক্ষ্যে মডেলিংয়ে যুক্ত হয়েছেন তিনি। জনপ্রিয় এক পোশাক ব্র্যান্ডের মডেল হিসেবে সবার নজর কেড়েছেন। সামকে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা যাবে সারাকে।

তার মডেলিংয়ে যুক্ত হওয়া ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা দেখে যে কারো বুঝতে বাকি নেই, সারা অভিনয়জগতে আসার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় সারা। তার নতুন নতুন ছবির অপেক্ষায় থাকেন হাজার হাজার অনুরাগী। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ দশমিক ৮ মিলিয়ন। বলিউডে অভিষেক ঘটলে এ সংখ্যা তর তর করে উপরে উঠবে নিশ্চিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status