|
লাকসাম এনএফ এন্ড বিএন হাইস্কুল এসএসসি ব্যাচ-৯৮ এর দোয়া ও ইফতার
নতুন সময় প্রতিনিধি
|
|
লাকসাম এনএফ এন্ড বিএন হাইস্কুল এসএসসি ব্যাচ-৯৮ এর দোয়া ও ইফতার আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন - নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, সিনিয়র আইনজীবি এডভোকেট মোঃ শামছুল হক ( সামু), প্রবীন সাংবাদিক ও লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল কুদ্দুস, নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার মুহাম্মদ রুহুল আমিন, মাষ্টার শহিদ উল্লাহ্, মাষ্টার মুহাম্মদ হারুনুর রশিদ, বর্তমান শিক্ষক মোঃ আবদুল আজিজ প্রমুখ। ![]() লাকসাম এনএফ এন্ড বিএন হাইস্কুল এসএসসি ব্যাচ-৯৮ এর দোয়া ও ইফতার নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় ( এন.এফ. এন্ড বি.এন. হাইস্কুল) এসএসসি ব্যাচ-১৯৯৮ বন্ধু মহল কো-অর্ডিনেটর যথাক্রমে মুহাম্মদ নাজমুল হক ( মিঠু), মোঃ আবুল খায়ের, ডা. এহসানুল হক রাজিব, ব্যাংকার একেএম রায়হান তানভির, মোঃ নিজাম উদ্দিন, মোঃ ছেরাজুম মনির ভূইয়া, মোঃ রাসেলের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ইফতার পূর্বে এসএসসি ব্যাচ ( ১৯৯৮) বিএন হাইস্কুল বন্ধু মহল পরিচিতি, বর্তমান অবস্থা, কর্মজীবন ও শৈশবের হাইস্কুলের সৃতিচারণ করা হয়। এছাড়াও বন্ধু মহল ১৯৯৮ ব্যাচ দেশের জন্য, সমাজের জন্য, অবহেলিত মানুষের জন্য, ভবিষ্যতে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখে তাদের এ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার মাহফিলে শিক্ষাবিদ, ডাক্তার, ব্যাংকার, এডভোকেট, সাংবাদিক, প্রকৌশলী, প্রবাসী, ব্যবসায়িসহ ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের অনেক বন্ধু মহল উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মাদ্রসা ও এতিমখানার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। ইফতার পরবর্তী খাওয়া দাওয়ায় হাফেজী মাদ্রাসা ও ইয়াতীম খানার ছাত্রদের সাথে মাহফিলে উপস্থিত সকলে অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
