ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে সেই পুলিশের মোটরসাইকেল নিয়ে ভুল তথ্য ছড়িয়েছিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 4:49 PM

যে কারণে সেই পুলিশের মোটরসাইকেল নিয়ে ভুল তথ্য ছড়িয়েছিল

যে কারণে সেই পুলিশের মোটরসাইকেল নিয়ে ভুল তথ্য ছড়িয়েছিল

কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে হেনস্তার ঘটনায় পুলিশ কনস্টেবল নাজমুল তারেকের মোটরসাইকেলটি তার নামেই রেজিস্ট্রেশন করা বলে জানিয়েছে পুলিশ। কিন্তু প্রথমবার খবর বের হয় যে নাজমুল তারেক ঘটনার দিন চোরাই মোটরসাইকেল চালাচ্ছিলেন। তবে এমন খবরবের হওয়ার পিছনে পুলিশ বলছে, ঘটনার বর্ণনা দিয়ে লতা সমাদ্দারের করা সাধারণ ডায়েরিতে (জিডি) মোটরসাইকেলের পুরো নম্বর ছিল না। জিডিতে মোটরসাইকেলের নম্বর ‘হ’ সিরিয়ালের ১৩৩৯৭০ বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু অভিযুক্ত নাজমুল তারেকের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর হলো ‘যশোর ল ১৩-৩৯৭০’।

মঙ্গলবার শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া গণমাধ্যমকে বলেন, জিডিতে উল্লেখ করা নম্বর ধরে তদন্তের পর মোটরসাইকেলের মালিক মিরপুরের। ওই ব্যক্তি জানান, তার মোটরসাইকেল আগেই চুরি হয়েছে এবং তিনি জিডির কপি দেখান। আর এরপর থেকেই নাজমুল তারেক চোরাই মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে খবর বের হয়।

ওসি উৎপল বড়ুয়া আরও বলেন, পরে পুলিশ জানতে পারে মোটরসাইকেলটির মালিক নাজমুল তারেক নিজেই। কারণ, জেলা ও মহানগরে একই নম্বরে দুটি নম্বর থাকতে পারে। ১০০ সিসির ওপরে হলে ‘ল’ সিরিয়াল এবং নিচে হলে ‘হ’ সিরিয়ালে রেজিস্ট্রশন করা হয়। নাজমুল তারেককে শনাক্ত করার পর দেখা যায় তার মোটরসাইকেলের নম্বর, ‘যশোর ল ১৩-৩৯৭০ নম্বর’। এটি তার নামেই রেজিস্ট্রেশন করা। এদিকে, ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, কপালে টিপ পরে গত শনিবার নিজ কর্মস্থলের দিকে হেঁটে যাচ্ছিলেন তেজগাঁও কলেজের শিক্ষক ড. লতা সমাদ্দার। রাজধানীর ফার্মগেট এলাকায় তাকে উদ্দেশ করে কটূক্তি করেন একজন পুলিশ সদস্য। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই শিক্ষক। জিডির সেই কপি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর ঘটনাটির প্রতিবাদে কপালে টিপ পরা ছবি পোস্ট করছেন অসংখ্য নারী। শুধু নারী নন, পুরুষরাও কপালে টিপ পরে ছবি তুলছেন। আর তা ফেসবুকে পোস্ট করছেন। জানিয়েছেন প্রতিবাদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status