ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
হাসতে হাসতে আসামি বললেন, আমি শুধু গাঁজা খাই, নেশা করি না
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 3:34 PM

হাসতে হাসতে আসামি বললেন, আমি শুধু গাঁজা খাই, নেশা করি না

হাসতে হাসতে আসামি বললেন, আমি শুধু গাঁজা খাই, নেশা করি না

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (০৪ এপ্রিল) রাতে চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- চিরিরবন্দর উপজেলার ২ নং সাতনালা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. বরকত আলীর ছেলে কামাল হোসেন (২৭) ও নশরতপুর মহিলা মেম্বার পাড়ার মফির উদ্দিনের ছেলে লুৎফর রহমান।

আটকের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতে নিয়ে যাওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি করা হয়। তখন কামালের চোখেমুখে বিষণ্নতার ছাপ দেখা যায়নি। উল্টো হাসছিলেন তিনি। এক পুলিশ সদস্য হাসির কারণ জানতে চাইলে মাদক ব্যবসায়ী কামাল বলেন, ‘আমি শুধু গাঁজা খাই, অন্য কোনো নেশা করি না। মিথ্যা বলার দরকার নেই। প্রতিদিনই আমাকে গাঁজা খেতে হয়। এই বলে তিনি আরও বেশি করে হাসতে শুরু করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, একই রাতে অভিযান চালিয়ে কামাল হোসেনসহ নশরতপুর এলাকা থেকে লুৎফর রহমান (৩৩) নামে আরেকজনকে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার কামাল হোসেনের হাসির কারণ প্রসঙ্গে ওসি বলেন, সাধারণত কাউকে আটক বা গ্রেপ্তার করলে মন খারাপ থাকে। অপরাধ লুকাতে নানান মিথ্যা তথ্য দেয়। কিন্তু কামাল হোসেন ব্যতিক্রম। কোনো ভয় নেই। হাসতে হাসতে গর্বের সঙ্গে গাঁজা খাওয়ার কথা স্বীকার করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status