ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
আইসিডিডিআর,বিতে ঘণ্টায় ৫৭ ডায়রিয়া রোগী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 2:51 PM

আইসিডিডিআর,বিতে ঘণ্টায় ৫৭ ডায়রিয়া রোগী

আইসিডিডিআর,বিতে ঘণ্টায় ৫৭ ডায়রিয়া রোগী

বর্তমানে দেশে অতিরিক্ত তাপপ্রবাহ বিরাজ করায় বেড়ে চলছে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ। এরমধ্যে অন্যতম পানিবাহিত রোগ ডায়রিয়া চরম আকার ধারণ করেছে। এরই ধারাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৯ জন ডায়রিয়া রোগী রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ৫৭ জন করে ডায়রিয়ায় আক্রান্ত রোগী আইসিডিডিআর-এ ভর্তি হয়েছেন।

আইসিডিডিআর,বি’র কর্মকর্তারা জানান, চলতি বছর হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক ডায়রিয়া রোগী এসেছে। ঢাকার অন্তত ১০টি এলাকা সবচেয়ে বেশি প্রাদুর্ভাবের এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ১০ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ৪২৬ জন রোগী আইসিডিডিআর, বিতে ভর্তি হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় আইসিডিডিআর, বিতে একদিনে রেকর্ড ১ হাজার ৩৮৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছিলেন বলে জানান কর্মকর্তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status