ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ১ অগ্রহায়ণ ১৪৩৩
টিপকাণ্ডে কনস্টেবল নাজমুলের যে শাস্তি হতে পারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 1:30 PM

টিপকাণ্ডে কনস্টেবল নাজমুলের যে শাস্তি হতে পারে

টিপকাণ্ডে কনস্টেবল নাজমুলের যে শাস্তি হতে পারে

টিপ পরায় শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ প্রমাণ হলে পুলিশ কনস্টেবল নাজমুল তারেকের বড় ধরনের শাস্তি হতে পারে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ডিসি মো. ফারুক হোসেন বলেন, অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেকের চাকরি জীবনে এরই মধ্যে তিনবার শাস্তি হয়েছে। এবার যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার আগামী পাঁচ-ছয় বছর পদোন্নতি আটকে যেতে পারে।

তিনি বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। পুলিশ আন্তরিকতার সঙ্গে ঘটনার তদন্ত করছে। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং অভিযুক্তের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিগগিরই পুরো ঘটনা সামনে আসবে।

এ এরই মধ্যে ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে বরখাস্ত এবং তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিল শেরে বাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। অভিযোগে লিখেছেন, শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় ফার্মগেটের আনন্দ সিনেমার সামনে নামেন। সেখান থেকে হেঁটে তেজগাঁও কলেজে কর্মস্থলে যাচ্ছিলেন। তখন সেজান পয়েন্টের সামনে থেমে থাকা একটি মোটরসাইকেলের ওপর পুলিশের পোশাক পরা এক ব্যক্তি বসে ছিলেন। ওই মোটরসাইকেলের পাশ দিয়ে যাওয়ার সময়ে ওই ব্যক্তি লতার কপালে টিপ পরা নিয়ে বাজে মন্তব্য করেন। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন পুলিশের পোশাক পরা ঐ ব্যক্তি। পেছনে ফিরে ঘটনার প্রতিবাদ করায় ফের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় লতাকে। তাকে উদ্দেশ্য করে ‘টিপ পরছোস কেন’ মন্তব্য করেন ঐ ব্যক্তি।

লতার অভিযোগ, তিনি প্রতিবাদ করায় পুলিশের ওই সদস্য মোটরসাইকেল চালিয়ে তার গায়ের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। সরে গিয়ে রক্ষা পেলেও আহত হন তিনি। পরে পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশকে তিনি বিস্তারিত জানান। এরপরই তাকে জিডি করতে পরামর্শ দেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status