ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
কসমেটিক্স ব্যবহারে রোজার কোনো ক্ষতি হবে কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 April, 2022, 11:59 AM

কসমেটিক্স ব্যবহারে রোজার কোনো ক্ষতি হবে কী?

কসমেটিক্স ব্যবহারে রোজার কোনো ক্ষতি হবে কী?

রোজা অবস্থায় অনেক নারীই কসমেটিক্স ব্যবহার করেন। বিশেষ করে যারা কর্মজীবী তারা হালকা করে হলেও অফিসে যাওয়ার আগে মেকআপ করেন। তবে এই নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে যে, রোজা অবস্থায় কসমেটিক্স, মেকআপ, লিপস্টিক ও নেইল পলিশ ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কী?

এর উত্তর হচ্ছে, রোজা অবস্থায় কসমেটিক্স ও সাজ-সরঞ্জাম ব্যবহার করা, মেকআপ নেয়া, লিপস্টিক ও নেইল পলিশ লাগানো পরিহার করা উচিত। কারণ এগুলো রোজার শিক্ষা ও আবেদনের পরিপন্থী।

সব ধরনের কামনা-বাসনা থেকে মুক্ত থাকার নাম রোজা। যে কারণে রোজা অবস্থায় শারীরিক তথা জৈবিক ক্ষুধা এবং মানসিক ও অভ্যন্তরীণ সব চাহিদাকে নিয়ন্ত্রণে রাখতে হয়।

তবে বিশেষ প্রয়োজনে এসব ব্যবহার করলে যদিও রোজা নষ্ট হবে না, তবু লক্ষ্য রাখতে হবে—এগুলো দ্বারা শরিয়তবিরুদ্ধ বা হারাম কাজে লিপ্ত হওয়া হয় কিনা! যেমন- কপালে টিপ পরা নিষেধ। এসব অবশ্যই বর্জনীয়।

নেইল পলিশ লাগানো থাকা অবস্থায় অজু বা গোসল শুদ্ধ হয় না। অজু গোসল না হলে (অপবিত্র অবস্থায়) তার নামাজ পড়াও জায়েজ হবে না। এমনকি নেইল পলিশ লাগানো থাকা অবস্থায় কারো মৃত্যু হলে নেইল পলিশ তুলে তারপর তাকে গোসল দিতে হবে। নইলে তার শেষ গোসলও শুদ্ধ হবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status