ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
মেয়র কাপ ক্রিকেটের ফাইনালে ২ ও ৪ নম্বর ওয়ার্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 March, 2022, 8:53 PM

মেয়র কাপ ক্রিকেটের ফাইনালে ২ ও ৪ নম্বর ওয়ার্ড

মেয়র কাপ ক্রিকেটের ফাইনালে ২ ও ৪ নম্বর ওয়ার্ড

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ২ ও ৪ নম্বর ওয়ার্ড।

মঙ্গলবার গোলাপবাগ মাঠে সকাল সাড়ে নয়টায় ২ নম্বর ও ৩৩ নম্বর ওয়ার্ড এবং দুপুর একটায় ৪ ও ৬৪ নম্বর ওয়ার্ডের মধ্যে সেমিফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়।

১ম সেমিফাইনালে ২ নম্বর ওয়ার্ড ৬৫ রানে জয়লাভ করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আলাউদ্দীন মনার মারমুখী ৫০ বলে ১২৫ রানের ওপর ভর করে ২ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২২ রানের পাহাড় গড়ে।

জবাবে ৩৩ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রানে থমকে যায়। ২ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় আলাউদ্দীন মনা বল হাতেও তুলে নেয় ২ উইকেট।

২য় সেমিফাইনালে ৪ নম্বর ওয়ার্ড ১৫ রানে জয় লাভ করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ নম্বর ওয়ার্ড ১৯ ওভার ১ বলে সব ক'টি উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ৬৪ নম্বর ওয়ার্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সমর্থ হয়।

১ম সেমিফাইনালে ২ নম্বর ওয়ার্ডের আলাউদ্দীন মনা এবং ২য় সেমিফাইনালে ৪ নম্বর ওয়ার্ডের সিয়াম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

এদিকে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার আগামী ৩১ মার্চ সকাল ১১ টায় গোলাপবাগ মাঠে ২ ও ৪ নম্বর ওয়ার্ড ক্রিকেটের ফাইনালে এবং বিকেল ৪ টায় কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৯ ও ১২ নম্বর ওয়ার্ড ফুটবলের ফাইনালে অংশ নেবে।

ফুটবলের ফাইনাল খেলার পর এবারকার আয়োজনের পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status